Facebook Pixel ‘আর জি কর ঠিক ঘুরে দাঁড়াবেই... | Sarir O Sasthya - health - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

‘আর জি কর ঠিক ঘুরে দাঁড়াবেই...

Sarir O Sasthya

|

September 2024

ডাঃ শুদ্ধোদন বটব্যাল। আর জি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিককালে দীর্ঘতম সময় থাকা অধ্যক্ষ। মাথা ঠান্ডা মানুষ। ২০১৩২০২০ সাল পর্যন্ত তাঁর সময়েই খ্যাতির শিখরে উঠে দেশের ১১তম সেরা মেডিক্যাল কলেজ হয়। সারাদেশ এখন তোলপাড় সেই হাসপাতালেরই এক চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণ হওয়ার ঘটনায়। একাধারে প্রাক্তন অধ্যক্ষ আবার অন্যদিকে বিশিষ্ট ময়নাতদন্তকারী চিকিৎসক—দুই ভূমিকাতে সোজাসাপটা পাওয়া গেল তাঁকে। কী বললেন তিনি? সাক্ষাৎকার নিলেন বিশ্বজিৎ দাস।

‘আর জি কর ঠিক ঘুরে দাঁড়াবেই...

• কত বছর আর জি কর অধ্যক্ষ ছিলেন? •• ২০১৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২০ সালের অক্টোবর —সাত বছরের একটু বেশি।

এত দীর্ঘদিন কেউ ছিলেন? আমার অনেক আগে দু'-একজন ছিলেন। সাম্প্রতিককালে কেউ ছিলেন না।

• আপনার সময়ে আর জি কর-এর উল্লেখযোগ্য কিছু কৃতিত্ব...? • প্লাস্টিক সার্জারি বিভাগে কুষ্ঠ রোগীদের রিকনস্ট্রাকটিভ সার্জারি শুরু করা, এসএসসিইউ চালু করা, পূর্ব ভারতের প্রথম ভাইরোলজি সেন্টার চালু করা, পূর্ব ভারতের প্রথম ট্রমা কেয়ার সেন্টার চালু করা, এমআরইউ, ইয়েলো ফিভার টিকাকেন্দ্র, ফরেনসিক মেডিসিন বিভাগের পয়জন ইনফরমেশন সেন্টার — কত কী হয়েছে! সেজন্য কতবার লালবাজার আর স্বাস্থ্যভবন দৌড়েছি। ফলও পেয়েছি।

২০১৫, ১৬, ১৭'তে আমরা দেশের সেরা মেডিক্যাল কলেজগুলির তালিকা প্রথম ২০-২১-এর মধ্যে ছিলাম। '১৫ সালে একশো বছর পূর্তির সময়ে আমরা ছিলাম সেরা মেডিক্যাল কলেজের তালিকায় ১১ নম্বরে! পূর্ব ভারতে প্রথম।

• আপনি এখানকার ছাত্র? •• না, না। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে পাশ করি। বাঁকুড়া, মেডিক্যাল কলেজ, এন আর এস সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের ফরেনসিকের প্রধান ছিলাম।

• • ইতিহাস বলে আর জি কর-এর ছাত্রছাত্রীদের নিজের কলেজের প্রতি ভীষণ টান। গর্বের সঙ্গে ‘খালু' পরিচয় দেন। • বহু কলেজে কাজ করেছি। কাউকে ছোট না করেই বলছি, আর জি কর-এর ছেলেমেয়েদের মধ্যে যা মূল্যবোধ, সততা ও নিজের কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ আছে, অন্য কোথাও দেখিনি। ওদের প্রভূত সাহায্য পেয়েছি। আমার একটা টিম ছিল। ডাক্তার, ছাত্রছাত্রী, নার্সিং কর্মী, হাসপাতাল ও কলেজের কর্মী সর্বস্তরের সহযোগিতা পেয়েছি। নতুন কী করা যায়, সবসময় ভেবেছি। ওঁরাও ভেবেছেন। স্বাস্থ্যভবনও খুব সাহায্য করেছে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। এখানে থাকাকালীন। যাঁরাই এই কলেজে যান, কলেজেরই হয়ে যান!

FLERE HISTORIER FRA Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size