Facebook Pixel হাঁটু ও কোমরের ব্যথার আধুনিক চিকিৎসা | Sarir O Sasthya - health - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

হাঁটু ও কোমরের ব্যথার আধুনিক চিকিৎসা

Sarir O Sasthya

|

November 2022

পরামর্শে বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ডাঃ আনন্দকিশোর পাল

হাঁটু ও কোমরের ব্যথার আধুনিক চিকিৎসা

হাঁটুর মূল সমস্যা বয়সকালের অন্যতম সমস্যা হাঁটুর রোগ। মেয়েদের ৩০ বছর পেরলেই এই অসুখ দানা বাঁধতে শুরু করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম অস্টিওআর্থ্রাইটিস। এই অসুখে আমরা নানা ওষুধ যেমন দিই, তেমন লাইফস্টাইলের বদল ঘটিয়ে রোগীকে কিছুটা আরাম দেওয়ারও চেষ্টা করা হয়। সঙ্গে খুব ব্যথা বাড়লে ৩-৬ সপ্তাহের জন্য বেল্ট বা ব্রেস পরার পরামর্শ দেওয়া হয়। ব্যথাকে অবহেলা করলে সমস্যা বাড়ে। দীর্ঘদিনের পুরনো সমস্যা হাতের বাইরে বেরিয়ে গেলে, যখন আর প্রায় কিছুই করার থাকে না, তখন শেষ পর্যন্ত হাঁটু প্রতিস্থাপনের কথা ভাবা হয়।

অস্টিওআর্থ্রাইটিস কী? দু’টি হাড়ের ভিতর একটা তরুণাস্থি (কার্টিলেজ) থাকে, যার নাম আর্টিকুলার কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি হয় এটি। শরীরের মসৃণতম তরুণাস্থি এটি। হাড়ের যে অংশগুলো শরীরের ভার সহ্য করে, তাদের ঢেকে রাখে এই

কার্টিলেজ। তাই কম বয়সে লাফালাফি করলেও বা কোনও চাপ বা আঘাত এলেও হাঁটুর হাড়গুলোর মধ্যে ঘষা লাগে না। এই কার্টিলেজই হাঁটুর চোট নিরোধক হিসেবে কাজ করে। বয়স ৩০ পেরলেই এই আর্টিকুলার কার্টিলেজ ক্ষয়ে যেতে শুরু করে। মসৃণতাও নষ্ট হতে শুরু করে। একে বলে অস্টিওআর্থ্রোসিস। এই আর্টিকুলার কার্টিলেজ সরু হতে হতে একেবারে প্রায় ক্ষয়ে গেলে সমান্য চাপেই হাড়ে হাড়ে ধাক্কা লাগে। ফলে প্রতি ধাক্কায় প্রদাহ হয় ও ব্যথা হয়। কারও কারও ক্ষেত্রে পা ফুলেও যায়। তখন হয় অস্টিওআর্থ্রাইটিস। আধুনিক চিকিৎসার ছোঁয়া ইদানীং অস্টিওআর্থ্রাইটিসের নানা আধুনিক চিকিৎসার সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। কিছু কিছু পদ্ধতি বিদেশে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। কয়েকটি এখনও পরীক্ষানিরীক্ষার স্তরে আছে। আমাদের দেশও পিছিয়ে নেই। কয়েকটি আধুনিক ব্যবস্থা কলকাতা শহরের হাসপাতালগুলোতেও মেলে। জয়েন্ট রিপ্লেসমেন্ট এড়াতে কিছু ইঞ্জেকশন, কিছু ওষুধ ও কিছু নতুন ‘ড্যামেজ কন্ট্রোল’ পদ্ধতি চালু করা হয়েছে। তবে কার্টিলেজ যখন ক্ষয় পেতে শুরু করেছে, তখন থেকেইই চিকিৎসা শুরু হলে রোগীর আরোগ্যের পথ সুগম হয়।

FLERE HISTORIER FRA Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Translate

Share

-
+

Change font size