Prøve GULL - Gratis
নীতিবিহীন ছাত্ররাজনীতির অন্ধকার
Desh
|July 17, 2025
পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরেই ছাত্র সংসদ শাসন ও রাজনৈতিক দাদাগিরির কারণে নিরাপত্তাহীনতা বেড়েছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের সাম্প্রতিক ঘটনায় আবারও প্রকাশ পেল ছাত্র-ছাত্রীদের সুরক্ষার গভীর সংকট।
একজন স্মৃতিচারণ করছিলেন যে, প্রায় এক দশক আগে কলেজে ভর্তির মরসুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে ঢুকে এক তরুণ তাঁকেই প্রশ্ন করে ইউনিয়ন রুমটি কোথায়? তিনিই বরং এহেন প্রশ্নে একটু হয়তো ভ্যাবাচ্যাকা খেয়েই বলেন, ভর্তির বিষয়ে তো ভর্তি কমিটিই প্রশ্নের উত্তর দিতে পারবে, ইউনিয়ন রুমে তার কী দরকার? যাই হোক, অসন্তুষ্ট সেই তরুণ “ওসব আপনি বুঝবেন না' বলে বেরিয়ে গিয়ে নিজেই বোধ হয় খোঁজখবর শুরু করে। গত দু'দশকে এই বিশ্বাসটা পশ্চিমবঙ্গের জনমনে বিস্তৃতি পেয়েছে যে, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়ন বা ছাত্র সংসদই শেষ কথা। এখন ন্যাক (NAAC)-এর খাতিরে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচুর কাজ করতে হয়, দিতে হয় জিও-ট্যাগড ছবি। তাই যে-সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ হাজিরা বা পড়াশোনা বা ছাত্রছাত্রীদের অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে একটু কড়াকড়ি করার ক্ষমতা রাখে, তারা বাদে পশ্চিমবঙ্গের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ‘ইউনিয়ন-শাসিত'। বিভিন্ন কলেজে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক গোলমাল চলতই। বামফ্রন্ট-শাসনের শেষ দিকে বিরোধীদের উত্থান শুরু হল, সেই ২০০৭২০০৮ সাল থেকেই হয়তো শুরু। এর মধ্যে স্থান মাহাত্ম্যে গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে গোলমাল হতই, মাত্ৰা ছাড়াল যখন শেখ মোক্তার (কংগ্রেস) আর মহম্মদ ইকবাল (তৃণমূল) দু'জনেই এসে দু'দল ছাত্রছাত্রীর পিছনে দাঁড়ালেন, পুলিশ অফিসার তাপস চৌধুরী নিজেকে বাঁচানোর জন্য আশ্রয় না খুঁজে মাস্তানদের এলাকাছাড়া করার জন্য তাড়া করে বোমা-গুলির আঘাতে মারা গেলেন। সে-বছর সে-কলেজে কোনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২০১৪ সালের নির্বাচনে ৩২টি আসনের মধ্যে তৃণমূল ৩১টিই পেয়েছে, কলেজের মাইনে বাকি থাকায় একজনের মনোনয়ন বাতিল হয়েছে। কে আর শোনে পরাজিতদের কথা! কংগ্রেসের ছাত্ররা নাকি মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগই পায়নি, তারা দেখায় বাইশটি মনোনয়ন পত্র তারা জমাই দিতে পারেনি।
না, এটা শুধু ‘এই’ আমলে নয়, ‘সেই’ বামফ্রন্ট আমলেও হত, এখন এ-ভাবে লাইভ দেখা যাওয়ার সুযোগ তৈরি হতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাত্রাছাড়া হিংসা জনসমক্ষে এল।
Denne historien er fra July 17, 2025-utgaven av Desh.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

