Prøve GULL - Gratis
সুপর্ণা এবং সুপর্ণা
Desh
|January 02, 2025
ঝাঁপিয়ে পড়ে কিংশুককে চুমু খেতে ইচ্ছে করল সুপর্ণার। বনগাঁ লাইনের ট্রেন ধরতে এসে শিয়ালদা স্টেশনে একজন জাপানগামী যুবককে চুমু খাওয়াটা কতটা ঠিক হবে ভেবে, সামলে নিল।
টি ভিতে খবর শুরু হয়েছে, “শুভ সন্ধ্যা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। এবার আপনারা দেখবেন চ্যানেল সংবাদ-এর বিশেষ বুলেটিন— 'বাংলার ভিতর বাংলা'। প্রথমে হেডলাইনস—“আজ সকালে বেলঘরিয়া হাইওয়েতে এক পথ দুর্ঘটনায়...” বাংলার ভিতর বাংলা বারো মিনিটের খবর। খবর শেষ করে সঞ্চালকের ফ্লোর ছাড়তে এক মিনিটেরও কম সময় লাগার কথা। প্রতি দিন তাই লাগে। আজ বেশি লেগে গেল। কারণ, সুপর্ণার শাড়ির আঁচলের ভিতর রাখা লেপল সুতোর সঙ্গে জড়িয়েছে। জট না-ছাড়ালে এই লুকোনো মাইক্রোফোন বের করা যাচ্ছিল না। শাড়ি পরার এই ঝামেলা। না পরেও উপায় নেই, চ্যানেল হেড বলে দিয়েছেন, সন্ধের পর মেয়েদের শাড়ি পরেই ক্যামেরার সামনে বসতে হবে।
মেকআপ রুমের ভিতর লাগোয়া এক টুকরো চেঞ্জ-রুম-এ ঢুকে শাড়ি বদলে জিন্স কুর্তি পড়ল সুপর্ণা। অনেকটা পথ যেতে হবে। ন'টা তিনের গাড়িটা ধরতে পারলে তাও খানিকটা আগে বাড়ি ঢোকা যায়, নইলে পৌঁছোতে রাত। ট্রেনে গোলমাল হলে আরও দেরি। মা না-খেয়ে বসে থাকে। বাবা—সন্তোষ পাল — এক সময় রাগারাগি শুরু করবে। তার পর শুরু হবে মা-বাবার তুমুল ঝগড়া। বাবা বলবে, “মেয়ের এই চাকরি করার দরকার কী?” মা বলবে, “আজকাল চাকরির আবার ছেলেমেয়ে কী? সবাই সব করে।” বাবা গলা তুলে বলবে, “কে কী করে আমার জানার দরকার নেই। আমাদের ফ্যামিলির মেয়ে মাঝরাতে মুখে রং মেখে বাড়ি ফিরছে, এটা চলবে না।”
মা বলবে, “কী বলছ বাজে কথা! সুপু যে কাজ করে সেটা কত সম্মানের তুমি জানো না? টিভিতে খবর পড়া, অ্যাঙ্করিং করা কি চাট্টিখানি কথা? কত লোক তাকে চেনে, সমীহ করে। লেখাপড়া না জানলে এই কাজ কেউ পারে? ক্যামেরার সামনে বসে গোটা দুনিয়ার কথা বলে, নানা ধরনের অনুষ্ঠান সামলায়, বড় বড় লোকের ইন্টারভিউ নেয়। মুখে রং মাখলেই এ সব করা যায় না। পেটে বিদ্যা থাকতে হয়।” বাবা গরগর করতে করতে বলবে, “তোমার মেয়ের যখন এতই বিদ্যেবুদ্ধি, সে অন্য কাজ নিচ্ছে না কেন? সভ্যভব্য সময়ে বাড়ি ফিরত।”
Denne historien er fra January 02, 2025-utgaven av Desh.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

