Prøve GULL - Gratis
ক্রান্তিকালের আখ্যান
Desh
|January 02, 2025
বিশ শতকের একটি বিশেষ সময়পর্বে গ্রাম এবং শহর জুড়ে যে-সমস্ত মানুষ রুজি রোজগার ও আত্মমর্যাদার লড়াইয়ে শামিল হয়েছিলেন, তাঁরা ছড়িয়ে আছেন লেখার পাতায় পাতায়।
গ্রাহালয় থেকে অধ্যাপক সুদক্ষিণা ঘোষের সম্পাদনায় প্রকাশিত সাবিত্রী রায়ের রচনাবলি বহুদিনই বই-পাড়া থেকে নিরুদ্দেশ। তাঁর লেখালিখি বলতে পাঠকের সম্বল ছিল কেবল দে'জ পাবলিশিং আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইমেন্স্ স্টাডিস-এর যৌথ উদ্যোগে প্রকাশিত সাবিত্রী রায়ের নির্বাচিত রচনা-সঙ্কলন— তনিকা সরকার ও সাবিত্রী রায়ের কন্যা গার্গী চক্রবর্তীর ভূমিকায় সমৃদ্ধ একটি গল্পগ্রন্থ ‘নূতন কিছু নয়' ও প্রবাসী তিন বছরের দৌহিত্রের কাছে লেখা পত্রগুচ্ছ ‘নীলচিঠির ঝাঁপি'। এই প্রেক্ষিতে দে'জ এর খণ্ডে খণ্ডে সাবিত্রী রায়ের রচনাবলি প্রকাশের এই আয়োজনকে অজস্র কৃতজ্ঞতা ও সাধুবাদ। রচনাবলির এই প্রারম্ভিক খণ্ডে আছে তিনটি উপন্যাস— স্বরলিপি, ঘাসফুল ও ব-দ্বীপ, সঙ্গে সম্পাদকের কথা, সাবিত্রী রায়ের সংক্ষিপ্ত জীবনী ও দু'টি পরিশিষ্ট। সঙ্কলনটির মর্যাদা বাড়িয়েছে এই পরিশিষ্ট অংশটি। যেখানে আছে উপন্যাস সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য ও আলোচনা এবং তিনটি উপন্যাসের প্রচ্ছদের ছবি ও আনুষঙ্গিক তথ্য। সুলেখা সান্যাল, ছবি বসুর মতো সাবিত্রী রায়ও ছিলেন অবিভক্ত বাংলার কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত এক কথাশিল্পী। তাঁর সমস্ত রচনাই রাজনীতি সম্পৃক্ত। কিন্তু শুধু ইতিহাসের ঘটনা বা দলীয় রাজনৈতিক টানাপড়েন, মিটিং-মিছিল-সংগ্রামের বিবরণ বা বামপন্থার জয়ঘোষণা নয়, বিশ শতকের একটি বিশেষ সময়পর্বে গ্রাম এবং শহর জুড়ে যে-সমস্ত মানুষ রুজি রোজগার ও আত্মমর্যাদার লড়াইয়ে শামিল হয়েছিলেন, তাঁরাও ছড়িয়ে আছেন তাঁর লেখার পাতায় পাতায়। আর আছে প্রেম, যে-প্রেম বিপ্লবের অগ্নিপরীক্ষায় শুদ্ধ, আদর্শের কাছে দায়বদ্ধ। একটি বিশেষ দলীয় রাজনৈতিক আদর্শবাদের অনুসারী হয়েও খোলা চোখে খোলা মনে তার বৌদ্ধিক বিশ্লেষণ এবং সর্বোপরি মানবিক সম্পর্কের উদ্ভাসন সাবিত্রী রায়ের লেখার প্রধান গুণ এবং সম্ভবত এই কারণেই আজকের একেবারে বদলে যাওয়া সময়েও তিনি সমান প্রাসঙ্গিক।
Denne historien er fra January 02, 2025-utgaven av Desh.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
