Prøve GULL - Gratis
চার দশকের মেট্রো
Desh
|November 17, 2024
কলকাতায় মেট্রো রেলের চার দশক পূর্তি এই শহরের গতিবৃদ্ধির ক্ষেত্রে অনস্বীকার্য এক মাইলস্টোন।
নাগরিক পরিবহণ ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ মেট্রো রেল। চার দশক অতিক্রান্ত হয়েছে এই রেলযাত্রা। কলকাতা শহরে সূত্রপাত হওয়া এই মেট্রো রেলের শাখাপ্রশাখা এখন এ দেশের সতেরোটি শহর জুড়ে বিস্তৃত হয়েছে। ১৯৮৪ সালে এশিয়ার পঞ্চম এবং পৃথিবীর ৬৫তম শহর হিসেবে আত্মপ্রকাশ করেছিল কলকাতার পাতাল রেল। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, এই ৩.৪ কিলোমিটার সুড়ঙ্গপথে রেলযাত্রার সুত্রপাত হয়েছিল ভিড়ের ভারে জর্জরিত শহর কলকাতায়। কালে কালে মাটির নীচে সুড়ঙ্গপথে আর মাটির ওপরে উড়ালপুলের ঘাড়ে ভর দিয়ে শহরের এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে মেট্রো রেল।
দেশজুড়ে নগরায়নের গতি বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড়-বাড়া শহরে জনতার গণপরিবহণ ব্যবস্থা হিসেবেই শুরু হয় মেট্রো রেলের পরিকল্পনা। ইতিমধ্যে দেশে-বিদেশে যে-কোনও বড় শহরেই দ্রুত যাত্রী পরিবহণের ক্ষেত্রে মেট্রো রেল হয়ে উঠেছে প্রতিটি শহরের বাস্তুতন্ত্রের অপরিহার্য অংশ। সেই নিরিখে সওয়া তিনশো বছরের পুরানো শহর কলকাতায় মেট্রো রেলের চার দশক পূর্তি এই শহরের গতিবৃদ্ধির ক্ষেত্রে অনস্বীকার্য এক মাইলস্টোন।
স্বাধীনতার পর এ দেশের গণপরিবহণের ক্ষেত্রে রেলের ভূমিকা অদ্বিতীয়। দেশের যাত্রী এবং পণ্য পরিবহণের ৮৫% ভার বহন করত রেল আর বাকিটা সড়ক ব্যবস্থায়। ফলে, সেই সময় শিল্প-বানিজ্য-পর্যটন-কৃষির অর্থনীতির ভিত্তিতে গড়ে ওঠা ছোটবড় মাঝারি শহর, শহরতলির মধ্যে যোগাযোগের মূল মাধ্যম ছিল রেল যোগাযোগ। উত্তরোত্তর নগরায়নের ধাক্কায় দেশের শহরগুলির আকার, আয়তন, জনঘনত্ব থেকে যানঘনত্ব যখন হু হু করে বাড়তে শুরু করল, তখন শহরের এক প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন গন্তব্যে দ্রুত নিরাপদে পৌঁছোনোর চাহিদা মেটাতেই রেলের নতুন অধ্যায় হয়ে উঠল মেট্রো রেল। কার্যত, নগর উন্নয়ন এবং রেলমন্ত্রকের যৌথ উদ্যোগের ফসল হল ভারতের মেট্রো রেল ব্যবস্থা। ক্রমশ দেশের বাণিজ্যের ধারা মেনেই সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগেই রূপায়িত হচ্ছে মেট্রো রেলে যাত্রা— উত্তর থেকে দক্ষিণ, কিংবা পুব থেকে পশ্চিমে।
Denne historien er fra November 17, 2024-utgaven av Desh.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

