Prøve GULL - Gratis
মণ্ডপিকা
Desh
|June 02, 2024
মান্ডু। বাজবাহাদুর আর রূপমতী। রুখাশুখা পাথুরে অরণ্যভূমির মাঝে টলটলে জল। গা-ঘেঁষাঘেঁষি পারমার, খিলজি আর মুঘল সংস্কৃতি এখানে চিরকালের ভারত।
-
মা ন্ডু, মান্ডব, নাকি মণ্ডপিকা! দুর্গনগরীর পথ আমাদের টেনে নিয়ে চলেছে সমতল পেরিয়ে পাহাড়ের উচ্চতায়। বিন্ধ্যাচল বলে কথা! যাচ্ছি আর দেখছি দীর্ঘদিনের পরিত্যক্ত দুর্গে অরণ্য-প্রকৃতির বাড়াবাড়ি। হালফিলের এগারো হাজার মনুষ্য বসতিতে তেমন জাঁক নেই। চাষের মাঠ। পাতাপুতি সহ সয়াবিন মেশিনে ঢুকছে, খোসা আলগা হয়ে বেরিয়ে আসছে, সদ্য তোলা ভুট্টার সঙ্গে খেতের মাঝে স্তূপাকারে জমছে। পাহাড়ি পথে দু-তিনটি ভগ্নপ্রায় গেট পেরিয়ে দুর্গে ঢোকার পর গলি-সদৃশ একটিই মূল রাস্তা এঁকেবেঁকে চলেছে। পেরিয়ে যাচ্ছে কখনও মুদিখানা আর ওষুধের সব-পেয়েছির দোকান, বিউটি পার্লার, বোতলবন্দি জল, লোহার নিচু প্রাচীরে ঘেরা প্রাসাদোপম সৌধের বাইরে পুরাতত্ত্ব বিভাগের সাইনবোর্ড। খোয়া ওঠা রাস্তার বাঁদিকে ঘিঞ্জি বাজারের সামনে আলু বোন্ডা আর লঙ্কার চপের ঠেলার গায়ে ধ্যানস্থ কোনও বাবাজি, আর তাঁর পাশেই কাকোরি মামলার শহিদ আসফাকউল্লার সাদা কালো ছবি। আবার রাস্তার উল্টোপিঠে তখন পিছনে সরে যাচ্ছে মাহমুদ শাহ খিলজির তৈরি আবাসিক শিল্প-কলাবিদ্যা চর্চাকেন্দ্র, মান্ডু স্কুল অফ আর্টের স্তম্ভ, ভগ্নপ্রায় আশরফি মহল। দেখতে দেখতে জনবসতি কমে দু-পাশে শুরু হল খেত। চেনা আর অচেনা দশাসই বিসদৃশ বৃক্ষ আর প্রাচীন মকবরা, মাজার, প্রাসাদ। এ সব পেরিয়ে চতুষ্কৌণিক প্রায় হ্রদসদৃশ সাগর তালাও-এর পাড়ে সরকারি অতিথি নিবাসে পৌঁছনো গেল। আয়তাকার লেকের অপর পাড়ে সবুজ অনুচ্চ পাহাড়ের ঢাল এসে মিশেছে। চালক মহাশয় জানালেন, “খলজি সুলতানরা এই সাগর তালাও খনন করিয়েছিলেন। টলটলে জলে ভরা লেকের বয়স কম করে পাঁচশো।” মান্ডু জুড়েই এই তালাও আর কূপ, বাউলির ছড়াছড়ি। ভোপাল হয়ে ইন্দোর ছুঁয়ে আসতে আসতে দেখেছি পাড় উপচানো জল বহুদূর অবধি আমবাগান, অর্ধনির্মিত লোহার খাঁচা বেরোনো বাড়িঘর ডুবিয়ে রেখেছে। পর্যটন স্থলে গাড়ির চালকরা গাইডদের মতোই খবরাখবর রাখেন। আমাদের গাড়ি-চালক ধরম রাই বললেন, “গত কুড়ি বছরে এমন বৃষ্টি হয়নি এদিকে।” বলতে বলতেই মান্ডুর পথে উঠল ঝোড়ো হাওয়া, বৃষ্টি শুরু হল। পর্যটন বিজ্ঞাপনেও সর্বত্র বৃষ্টিস্নাত মান্ডুর ছবিই। হবে নাই বা কেন? স্বয়ং বাদশা জাহাঙ্গির দিল্লি থেকে মান্ডু এসে বলেছিলেন, বৃষ্টির সময়ের সৌন্দর্য ও আবহাওয়া এমন অপরূপ ভাবে তিনি অন্য কোথাও দেখেননি! তখন অবশ্য মণ্ডপিকার নাম শদিয়াবাদ।
Denne historien er fra June 02, 2024-utgaven av Desh.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
