Prøve GULL - Gratis
আমাকে কেউ অসম্মান করলে একটা সময়ের পর আমি আর চুপ থাকব না : জিতু কমল
ANANDALOK
|12 June, 2025
ছকভাঙার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। একইসঙ্গে বড়পর্দায় ‘গৃহপ্রবেশ’ এবং ছোটপর্দায় 'চিরদিনই তুমি যে আমার'-এ তিনি নায়কের চরিত্রে এবং ভবিষ্যতেও এভাবেই প্যারালেলি কাজ চালিয়ে যেতে চান। শুধু এই ক্ষেত্রেই নয়, তিনি ব্যতিক্রমী কারণ তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবির কুৎসা করতে ভয় পান না। জিতু কমল-এর সামনে আসিফ সালাম
-
'অপরাজিত'র পর অভিনেতা জিতু কমলের কদর যতটা বেড়েছিল, 'বাবুসোনা'র পর সেই কদর অনেকটাই কমে গিয়েছে। আশা করা যায় আপনার নতুন ছবি ‘গৃহপ্রবেশ'-এর মাধ্যমে আপনার সেই খ্যাতি আবার পুনরুদ্ধার হবে। তবে যেটা জানতে ইচ্ছে হয়, ‘বাবুসোনা'র মতো ছবি বেছে নিয়েছিলেন কেন? মানুষ ধীরে ধীরে পরিণত হয়। ‘বাবুসোনার মাধ্যমে মানুষ আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি যেন এই ধরনের ছবি আর না করি। তবে আমি ‘বাবুসোনা'কে ডিসওন করি না। জলে না নামলে বুঝব কী করে যে সাঁতার কাটতে পারব কি না! এই ছবির ভরাডুবির পর আমাকে অনেক জায়গায় মিসকোট করা হয়েছে...আমি নাকি বলেছি আর কখনও ছবি করব না! আমি যেটা বলেছি তা হল, ভাল না লাগলে এই ধরনের ছবি আর করব না। আসলে অনেকেই প্রথম থেকে চান, আমি যাতে কাজ না করি। আমি বরাবরই নিজের যুদ্ধ একা লড়েছি।
এই 'অনেক'-এর পরিচয়টা খোলসা করবেন? তাঁদের আমি কোনও পাত্তাই দিতে চাই না। তাই তাঁদের পাবলিসিটি করতে যাব কেন?
আপনি নিজের সমাজমাধ্যমে 'বাবুসোনা'র সমস্ত নেগেটিভ রিভিউ শেয়ার করেছিলেন। এটা সচরাচর কেউ করেন না। আমি এমন একজন মানুষ, আমার এমনই শিক্ষা যে কেউ নিন্দে করলেও আমি সেটা মাথা পেতে নিই। আবার প্রশংসা করলেও মাথা পেতে নিই। ‘অপরাজিত'র সময়ে বলেছিলাম কোনওকিছুতেই আমি খুব হতাশও হই না, উত্তেজিতও হই না। আমার মনে হয়েছিল, এই রিভিউগুলো না দিলে মনে হবে সব সময়েই নিজের কাজকে সেরা মনে করছি। আমি মানুষকে বলি, খারাপ লাগলেও বলবেন। তাঁরা বলেওছেন। আমি শেয়ারও করেছি। এটাই আমার সঙ্গে দর্শকের বন্ধন ।
কিন্তু ছবির প্রযোজকদের তরফে সেক্ষেত্রে অসুবিধে হয়নি? না হয়নি। তাঁরা যথেষ্ট যত্নশীল কাজের প্রতি, আমাকে জেনেবুঝেই নিয়েছেন ছবিতে। তাঁরা বলেওছেন, এরপর ভাল কাজ করবেন।
Denne historien er fra 12 June, 2025-utgaven av ANANDALOK.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

