Facebook Pixel প্রিয় জয়া | ANANDALOK - celebrity - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

প্রিয় জয়া

ANANDALOK

|

12 July, 2025

নিজে তারকা হলেও, তারকা-প্রথা পছন্দ করেন না তিনি। মনে করেন, বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে তিনি হয়ে যাচ্ছেন নিজের ‘মায়ের মতো'। নিজেকে ভাল অভিনেত্রী বলে মনে করেন না। ‘ডিয়ার মা' মুক্তির আগে নিজের মনের কথা উজাড় করলেন জয়া আহসান। প্রশ্ন করলেন অংশুমিত্রা দত্ত

প্রিয় জয়া

এবছরটা এখনও অবধি জয়া আহসানের জন্য দারুণ যাচ্ছে। জয়া ও শারমিন'-এর মতো ছবি যেমন আছে, তেমনই 'উৎসব'-এর মতো বিরাট অনসম্বলের পারিবারিক ছবিও রয়েছে। রয়েছে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’, যা বক্সঅফিস জয় করেছে। তবে জয়া আহসান দেশের সীমানা যেমন মানেন না, ছবির জঁরের ভাগাভাগি ও পছন্দ করেন না। তাই আসন্ন 'ডিয়ার মা' ছবির প্রচারে তিনি ততটাই উদ্যম নিয়ে ঝাঁপিয়েছেন। তাঁর কথায়, ‘কোন ছবি চলবে, কোনটা নয়, সেই হিসেবেটা অনেক ছবিই গুলিয়ে দিয়েছে।' অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত 'ডিয়ার মা'-এর প্রচারের পাশাপাশি কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'আজও অর্ধাঙ্গিনী'র শুট চলছে। মধ্যরাত অবধি শুটিং করে পরদিন জয়া যখন আনন্দলোকের ফোটোশুট করতে এলেন, তাঁকে দেখে ক্লান্তই লাগছিল। তবে দু' কাপ ব্ল্যাক কফি খেয়ে দিব্যি তরুণীর উৎসাহে ফোটোশুটে মশগুল হয়ে গেলেন, তার সঙ্গে চলল আড্ডা। আড্ডার মাঝে বারবার ফোন আসছিল জয়ার। ভিডিয়ো কলে মায়ের সঙ্গে লম্বা বার্তালাপ । বাংলাদেশের বাড়িতে নিজের ওয়ার্ডরোব থেকে মায়ের জন্য তিনি ভিডিয়ো কলে বেছে দিচ্ছেন শাড়ি। কোন শাড়িটা কবে পরবেন মা, তা নিয়ে বেশ অনেকক্ষণ চলল গম্ভীর আলোচনা। মনে হচ্ছিল জয়াই যেন ‘মা’। ওই প্রসঙ্গের রেশ ধরেই শুরু হল গল্প ।

শুট চলাকালীন আপনি ভিডিয়ো কল করে মায়ের জন্য শাড়ি বাছছিলেন। মায়ের সঙ্গে সম্পর্ক কি বন্ধুর মতো? নাকি এখন খানিকটা অভিভাবকের মতোই? এখন তো বন্ধুর মতোই সম্পর্ক। আমি যেভাবে মাকে বলছিলাম, ‘এটা নয়, ওটা পরো, ওটা কেন পরছ না, ওই রংটা ভাল নয়', তাতে আপনার শুনতে খানিকটা অভিভাবকের মতো মনে হয়েছে। তবে আদতে তা নয়। মা সাজতে পছন্দ করেন না, আমি আবার মাকে সাজাতে ভালবাসি। এক বোনের বিয়ে আছে, তাই মায়ের জন্য শাড়ি বাছছিলাম। মায়ের সঙ্গে কোনওদিনই আমার সম্পর্ক খুব একটা ফিজিক্যাল নয়। যেমন অনেক মা-বাবা ছেলেমেয়েদের কোলে-পিঠে আদর করেন, চুমু খান, ওরকম আমাদের সম্পর্ক ছিল না। আমি যেমন মা-কে কখনও ‘আই লভ ইউ' বলতে পারিনি, তেমন মাকে ‘সরি' বলতেও খুব বাধো বাধো ঠেকে আমার। সারা দুনিয়াকে সরি বলতে পারি, মাকে পারি না। মনে হয়, মা তো এমনিই বুঝবে। ছোটবেলায় মাকে চিঠি লিখতাম, জানেন। আমি হস্টেলে থেকে লেখাপড়া করেছি। সেখান থেকে মাকে জানাতাম, কোন খাবারটা খাওয়া যাচ্ছে না, কে বুলি করল.....

FLERE HISTORIER FRA ANANDALOK

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size