Prøve GULL - Gratis
অন্দর কাহিনি
ANANDALOK
|27 May, 2025
তাঁরা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশেই নাকি এই ভাঙন। খবরটি চাউর হতেই যশ দাশগুপ্ত ও নুসরত জাহান প্রকাশ করলেন ‘আসল’ গল্প । শোনাচ্ছেন আসিফ সালাম
-
যশ দাশগুপ্ত-নুসরত জাহান। আমাদের ইন্ডাস্ট্রির এমন দুটো নাম যাঁদের সম্পর্ক নিয়ে কম কাদা ছোড়াছুড়ি হয়নি। তাঁদের বিয়ের বৈধতা, বাচ্চার বৈধতা, সবকিছু নিয়ে এতই জল্পনা-কল্পনা হয়েছে যে আনন্দলোক-কে নুসরত জানান, “আমরা এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। কোনও ট্রোলিং বা সমালাচনা দেখলে এখন হাসি পায়।” তবে এবারের যে নতুন জল্পনা তাঁকে এবং যশকে নিয়ে মাথাচাড়া দিয়েছে, তা কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে এই তারকা জুটিকে। কারণ, মিডিয়ার সামনে যে খবরগুলো প্রকাশ পেয়েছে সেটা যশনুসরতের একেবারে অন্দরের কথা। ভিতরের কেউ ছাড়া অন্য কোনও ব্যক্তি এই খবরগুলো লিক করতে পারবেন না। যদিও ওই সমস্ত খবররের সত্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে আনন্দলোকএর কাছে যশ-নুসরত তুলে ধরলেন ভিতরকার 'আসল' গল্প। মিডিয়ার খবর অনুসারে নুসরত এবং যশের মধ্যে নাকি বিচ্ছেদের আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করেছে। কারণ, যশের প্রাক্তন প্রেমিকা এবং তাঁর এককালের ম্যানেজার পুনম ঝা। যশের বড় ছেলেকে মানুষ করেছেন পুনম এবং এখনও তিনি নাকি যশের বাড়িতে নিয়মিত যাতায়াত করেন। প্রসঙ্গত, যশের বাড়িতে তাঁর বাবা ও বড় ছেলে থাকে এবং যশ মাঝেমধ্যে নুসরতের সঙ্গে তাঁর বাড়িতে আর মাঝেমধ্যে নিজের বাড়িতে থাকেন। পুনমের কথা জানতে পেরেই নাকি নুসরত ঝামেলা শুরু করেন। এই গোটা বিষয়টিকে উড়িয়ে দিয়ে যশ-নুসরত জানান, এই নিয়ে তাঁদের মধ্যে কোনও ঝামেলা নেই। কারণ, নুসরতের সঙ্গে পুনমের যথেষ্ট সুসম্পর্ক। এই প্রসঙ্গে যশ জানান, “এই খবরগুলো যাঁরা করছেন তাঁরা আগে আমাদের দুটো ছবি ‘সেন্টিমেন্টাল’ আর 'আড়ি'র ক্রেডিট লাইনটা দেখুন। প্রথম ছবিতে পুনম রয়েছে প্রডাকশন এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এবং দ্বিতীয় ছবিতেও পুনম ক্রিয়েটিভ পার্টটা দেখেছে। নুসরত নিজেই কিন্তু পুনমকে এই দায়িত্ব দিয়েছে। আর এটা আমার আর নুসরতের যৌথ প্রযোজনা। ও
Denne historien er fra 27 May, 2025-utgaven av ANANDALOK.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
