Facebook Pixel রবিধন্যা গায়িকা থেকে নায়িকা অরুন্ধতীদেবী | SANANDA - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

রবিধন্যা গায়িকা থেকে নায়িকা অরুন্ধতীদেবী

SANANDA

|

January 30, 2025

কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও সুচিত্রা মিত্রের সঙ্গে আরও এক শান্তিনিকেতনের প্রাক্তনী রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে তাঁর গান জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ব্রতী হয়েছিলেন। তিনি অরুন্ধতী গুহঠাকুরতা। জন্মশতবর্ষে তাঁর জীবন কাহিনীর প্রথম পর্ব এই সংখ্যায়। লিখছেন সুদেষ্ণা বসু

- সুদেষ্ণা বসু

রবিধন্যা গায়িকা থেকে নায়িকা অরুন্ধতীদেবী

সুইডেনের অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান বিশ্ব চলচ্চিত্রের | ইতিহাসে বিংশ শতাব্দীর চল্লিশ থেকে আশি এই পাঁচ দশক জুড়ে সুইডেন, হলিউড ও ইটালির রুপোলি পর্দায় রাজত্ব করেছিলেন তাঁর মেধা, অভিনয় ক্ষমতা, রূপলাবণ্য ও কলঙ্ককে সঙ্গে নিয়ে। বাংলা চলচ্চিত্রে যদি কোনও অভিনেত্রীকে খুঁজে নিতে হয় ইনগ্রিডের সমগোত্রীয় বলে, তা হলে নিঃসন্দেহে তিনি হবেন অরুন্ধতী গুহঠাকুরতা বা দেবী। বাংলায় অরুন্ধতী দেবীর আবির্ভাব একজন সুন্দরী শান্তিনিকেতন প্রাক্তনী, রেডিয়োর রবীন্দ্রসঙ্গীত গায়িকা হিসেবে। ক্রমে তিনি বাংলা চলচ্চিত্রের আকাশে বিএন সরকারের আশীর্বাদ নিয়ে নিউ থিয়েটার্সের চুক্তিবদ্ধ অভিনেত্রী হিসেবে উল্কার মতো হাজির হন। পঞ্চাশ থেকে আশির দশক অবধি রাজত্ব করেন তাঁর গান, মেধা, আশ্চর্য অভিনয় ক্ষমতা, রূপ ও কলঙ্ককে সঙ্গে নিয়ে। বাংলা চলচ্চিত্রে তাঁর উজ্জ্বল উপস্থিতি কিছুকালের জন্য হলেও উদীয়মান সুচিত্রা সেনকেও ম্লান করে দিয়েছিল। যাঁকে নিয়ে ছবি করতে অগ্রগণ্য পরিচালক দেবকী বসু থেকে শুরু করে অন্যান্য পরিচালক, উদীয়মান উত্তমকুমার ও অন্য নায়করা অধীর ছিলেন। যাঁর অভিনীত নানা চরিত্র বাংলার দর্শককে চিনিয়েছিল স্বাধীনতা উত্তর নতুন বাংলার আধুনিক নারীদের জীবন সংগ্রামের ইতিবৃত্তকে। অরুন্ধতী গুহঠাকুরতার ডাক নাম নুকু। ওই নামেই তাঁকে চিনত গোটা শান্তিনিকেতন। তাঁর জন্ম ২৯ এপ্রিল ১৯২৪ ঢাকার ৩০ নম্বর লক্ষ্মীবাজার, পুরনো ঢাকার ভাড়া বাড়িতে। বিখ্যাত গুহঠাকুরতা পরিবারের পৈত্রিক বাড়ি ছিল বরিশালের বানারিপাড়ায়। সেখান থেকে ১৯১৩ সাল নাগাদ তাঁর বাবা বিভুচরণ গুহঠাকুরতা পুরনো ঢাকার ভাড়া বাড়িতে উঠে আসেন। তাঁর মায়ের নাম চারুপ্রভা। বিভুচরণ ও চারুপ্রভার মোট ষোলোজন (তাঁর ছেলে পতঞ্জলির স্ত্রী মণিকার মতে আঠারো) সন্তান-সন্ততির মধ্যে অরুন্ধতী হলেন নবম কন্যা। তাঁরা ছিলেন দশ বোন ও ছয় ভাই। বোনেরা সাবিত্রী, গায়ত্রী, মৈত্রেয়ী, আত্রেয়ী, লীলাবতী, সীতা, সতী, খনা, অরুন্ধতী, পূরবী আর ভাইরা প্রভু, প্রতিভূ, পতঞ্জলি, অমিতাভ, প্রণব, প্রবীর।

SANANDA からのその他のストーリー

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size