Facebook Pixel A Tale of Veils | SANANDA - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

A Tale of Veils

SANANDA

|

January 15, 2025

নিছক নেটের ওড়না থেকে ভেল এখন হয়ে উঠেছে বিবাহোৎসবের ক্যানভাস! ফ্যাশনশিল্পীদের সঙ্গে কথা বলে এই বিবর্তনকে বুঝালেন সংবেত্তা চক্রবর্তী।

A Tale of Veils

আমাদের মা-মাসি-পিসিদের বিয়ের অ্যালবামগুলো মনে পড়ে? বিশেষ করে কনে-বিদায় বা ছেলের বাড়িতে নতুন কনের আগমনের ছবিগুলো? কনের চেহারা ঈষৎ ক্লান্ত, চোখ-মুখ ফুলে উঠেছে কান্নায়, খানিক লেপ্টে যাওয়া চন্দন, খোঁপায় জড়ানো জরি-চুমকি দেওয়া লাল ওড়না! বাঙালি বাড়িতে অন্তত এই লাল ওড়নাকে ‘ওয়েডিং ভেল' এর পূর্বসূরি বললে অত্যুক্তি হয় কি? না বোধহয়! তবে সময়ের সঙ্গে সঙ্গে খোঁপা থেকে সরে এসে ভেল হয়ে উঠেছে কনের সাজের রীতিমতো গুরুত্বপূর্ণ অঙ্গ! লাল ভেলের কদর চিরন্তন, তবে তার পাশাপাশিই রং, মেটিরিয়াল, ডিজ়াইন নিয়ে নিত্যনতুন গবেষণা চালাচ্ছেন ফ্যাশন-শিল্পীরা। বেনারসি হোক বা গাউন, সর্বত্র সগৌরবে জায়গা করে নিচ্ছে ভেল, কনের স্বাচ্ছন্দ্য অনুযায়ীই। আর দীপিকা পাড়ুকোন, সোনম কপূর বা প্রিয়ঙ্কা চোপড়ার মতো তারকারা তো ভেল-কে করে তুলেছেন রীতিমতো স্টাইল স্টেটমেন্ট!

ভেল-এর বিবর্তন ওয়েডিং ভেল-এর ইতিহাস নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত রয়েছে। সবচেয়ে বেশি যে মতটি শোনা যায়, তা হল প্রাচীন রোম এবং গ্রিসের কনেদের মাথাতেই ভেল প্ৰথম দেখা যায়। ওয়েডিং আইল ধরে হেঁটে আসার সময় তাঁরা মাথা ঢেকে রাখতেন ভেল-এ, যাতে দুষ্ট আত্মাদের নজর না লাগে! মধ্য যুগের ইউরোপে ভেল হয়ে উঠেছিল শালীনতা ও পবিত্রতার প্রতীক। সময়ের হাত ধরে আধুনিক যুগেও প্রবেশ ঘটে তার। ইউরোপীয় ভেল সাধারণত সাদা, আইভরির মতো হালকা রঙের হয়। তবে অয়েস্টার পিঙ্ক বা ল্যাভেন্ডারের মতো রঙের ভেলও দেখা যায় না এমন নয়! আমাদের দেশে কয়েক দশক আগে ভেলের ধরন ছিল একেবারেই ভিন্ন। ফ্যাশনশিল্পী অভিষেক রায় মনে করালেন, “নেটের মধ্যে চুমকি লাগানো, জরির বর্ডার.... এই ধরনের ওড়না দেখা যেত ভারতীয় কনেদের মাথায়। একদম সাবেকি বাঙালি বিয়েতে তো ভেল-এর চলই ছিল না, মাথায় ঘোমটাই দিতেন কনেরা।” সেখান থেকে নানা বিবর্তনের সাক্ষী হয়েছে ভেল। অরগ্যানজ়ার উপর কলকা মোটিফ করা উইভিংএর ভেল, নেটের উপর নানা ধরনের বর্ডারের সঙ্গে এমব্রয়ডারি, হালফিলের স্টোন বসানো, বর-কনের নাম বা বিয়ের মন্ত্র লেখা— সব মিলিয়ে ভেল হয়ে উঠেছে এমন এক ক্যানভাস, যা রঙিন হয়ে ওঠে শিল্পীর মনের মাধুরীতে!

SANANDA からのその他のストーリー

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size