Facebook Pixel বাঙালি শিল্পীরা বেশি পিয়োর, মুম্বইতে সবই বাণিজ্যিক | SANANDA - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

বাঙালি শিল্পীরা বেশি পিয়োর, মুম্বইতে সবই বাণিজ্যিক

SANANDA

|

November 30, 2024

‘সালাম বম্বে’, ‘মিসিসিপি মসালা’, ‘দ্য নেমসেক'-এর স্ক্রিনরাইটার তিনি। নামী ফোটোগ্রাফারও। সম্প্রতি পরিচালক হিসেবে তিন নম্বর কাজ, ‘ওয়্যাক গার্লস' মুক্তি পেল। সুনি তারাপোরওয়ালার সঙ্গে জুম আড্ডায় মধুরিমা সিংহ রায়।

বাঙালি শিল্পীরা বেশি পিয়োর, মুম্বইতে সবই বাণিজ্যিক

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে পরিচালক মীরা নায়ারের সঙ্গে আলাপ জীবন বদলে দিয়েছিল সুনি তারাপোরওয়ালার। মুম্বইয়ের মেয়ে সুনি অবশ্য ছোট থেকেই আগ্রহী ছিলেন ফোটোগ্রাফিতে। কিন্তু ঘটনাচক্রে তিনি হয়ে গেলেন স্ক্রিনপ্লে লেখক। মীরা নায়ারের ‘সালাম বম্বে' দিয়ে হাতেখড়ি, সেই ছবি অস্কারে মনোনয়ন পায়। তার পর একে একে ‘মিসিসিপি মসালা', 'দ্য নেমসেক' লেখেন সুনি। পরিচালক হিসেবে ‘লিটল জ়িজু'র জন্য জাতীয় পুরস্কারে রৌপ্যপদ্ম পান তিনি (২০০৯)। ২০১৪-তে পান পদ্মশ্রী সম্মান। তাঁর তোলা ছবি দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে জায়গা করে নিয়েছে। নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজ়িয়ম অব আর্টেও রয়েছে তাঁর ছবি। সম্প্রতি তিনি পরিচালনা করেছেন নতুন এক ওটিটি সিরিজ়, ‘ওয়্যাক গার্লস'। এর পাশাপাশি সংসার, সন্তানও দিব্যি সামলেছেন। এত বর্ণময় জীবন যাঁর, তাঁর কাছে শুরুতেই জানতে চাইলাম, এত রকম ভূমিকা একসঙ্গে সামলান কী করে? উত্তরে হেসে বললেন, “সব মহিলারাই একাধিক ভূমিকা একসঙ্গে সামলাতে পারদর্শী। আই অ্যাম নট ইউনিক আই থিঙ্ক (হাসি)। হ্যাঁ, আমি একাধিক পেশাকে সামলেছি।” অন্ধেরির এক পারসি কলোনিতে বড় হয়েছেন সুনি। পারসি সংস্কৃতি বরাবর প্রভাবিত করেছে তাঁকে। ছোটবেলার স্মৃতিচারণে বললেন, “সেন্ট্রাল মুম্বইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক পার্কের কাছে চারটে পারসি বিল্ডিং আছে। এরই একটি হল কোজ়ি বিল্ডিং, ১৯২১ সালে তৈরি। আমার ঠাকুরদারা ওই বছরই ওখানে চলে আসেন। বাবার জন্ম ওখানে, আমারও তাই। উনি এখনও ওখানেই থাকেন। আমরা পাঁচতলায় থাকতাম, সুন্দর একটি বারান্দা ছিল। আমি বাবা-মা, ঠাকুরদা, ঠাকুরমা ও দুই অবিবাহিত কাকার সঙ্গে থাকতাম। আমি একমাত্র সন্তান ছিলাম পরিবারের। প্রতিদিন সন্ধেবেলা আমার গ্র্যান্ড আঙ্কল বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। ওঁর বাড়ি দশ মিনিটের দূরত্বে ছিল। ছোটবেলায় আমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের নেপথ্যে ছিল ওঁর ও ঠাকুরদার সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা। অবশ্য আমার স্কুল ও ইংরেজি শিক্ষকের ভূমিকাও বিরাট। স্কুলিং শেষ করে প্রায় ৪০টি কলেজে অ্যাপ্লাই করি। শেষমেশ স্কলারশিপ পেয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট হিসেবে ভর্তি হই।”

SANANDA からのその他のストーリー

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size