試す 金 - 無料
ছেলেরা তখনই বদলাবে যখন তাদের মায়েরা এমপাওয়ার্ড হবে
SANANDA
|October 15, 2024
এ শহরই গড়ে দিয়েছে তাঁর ভাবনার ভিত্তি, মনন। নির্দ্বিধায় সেটা জানান কিরণ রাও। তাই কলকাতায় বসে তাঁর ছবির অস্কার যাত্রা থেকে শুরু করে আর জি কর প্রসঙ্গ, মন খুলে কথা বললেন পরিচালক। মুখোমুখি পারমিতা সাহা।
জীবনের প্রথম আঠারো বছর কেটেছে এ শহরে, তাই এখনও নিজেকে 'ক্যাল গার্ল' বলতেই বেশি পছন্দ করেন পরিচালক কিরণ রাও। ঝরঝরে বাংলা বলেন, নেই অবাঙালিসুলভ টান। তাঁর ছবি ‘লাপতা লেডিজ়' অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে। সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে লেডিজ স্টাডি গ্রুপ আয়োজিত 'লেডিজ় হু লিড' আলোচনা সভায় যোগ দিতে শহরে এসেছিলেন তিনি।
প্রথমেই অভিনন্দন, অস্কারের মঞ্চে ভারত থেকে নির্বাচিত হয়েছে আপনার পরিচালিত ছবি 'লাপতা লেডিজ়'। কেমন লাগছে? সত্যি বলতে কী, আমি খুবই এক্সাইটেড। খবরটা প্রথম জানতে পেরেছিলাম ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে এক কাজিন মারফত। গোড়ায় বিশ্বাস না হলেও সকলের ফোন ও মেসেজে শুভেচ্ছাবার্তা পেয়ে বুঝতে পারলাম, ব্যাপারটা সত্যি। সারা দেশের বড় বড় পরিচালকদের তৈরি ২৯টা ছবির মধ্যে আমার ছবিটিকে বেছে নেওয়া হয়েছে। অস্কারে অনেক নামী পরিচালকদের ছবি রয়েছে, বিষয়গত ভাবে যা হয়তো অনেক সিরিয়াস। কিন্তু আমার ছবির মূলধন হল সারল্য, আর সেটা যেন উষ্ণ আলিঙ্গনের মতোই আন্তরিক। তাই আমি আশাবাদী।
ছবির মূল গল্পকার একজন বাঙালি, বিপ্লব গোস্বামী। যদিও কলকাতায় তাঁর এই কাহিনি অনেকেই বাতিল করেছিলেন। আপনি গল্পটা কী ভেবে নির্বাচন করেছিলেন? বিপ্লবের স্ক্রিপ্ট যখন শুনেছিলাম, তখনই বুঝেছিলাম এর মধ্যে পোটেনশিয়াল আছে। কাহিনিতে এক দিকে যেমন মাইল্ড স্যাটায়ার রয়েছে, তেমনই এমন বহু ঘটনা দেখানো হয়েছে, যার সঙ্গে মহিলারা বিভিন্ন ভাবে নিজেকে রিলেট করতে পারবেন। অবশ্যই সমাজের বিভিন্ন স্তরে তার প্রকাশ আলাদা হবে। যেমন ধরুন, এখনও ভারতের বহু জায়গায় মেয়েরা একা চলাফেরা করতে পারেন না। দিদার বাড়িতে ছুটি কাটাতে আমরাও মায়ের সঙ্গে যেতাম। একা কখনও ছাড়া হত না, পাছে হারিয়ে যাই! তাই গল্পটা শুনে নিজেকে যখন কানেক্ট করতে পেরেছিলাম, তখন মনে হয়েছিল প্রত্যেকে কোথাও না কোথাও ছবিটার মধ্যে নিজেকে খুঁজে পাবেন।
このストーリーは、SANANDA の October 15, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
SANANDA からのその他のストーリー
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size
