試す 金 - 無料
আপন হতে বাহির হয়ে সোমজা দাস
Grihshobha - Bangla
|December 2022
লোকটা তাকে শহরতলির একটা ঠিকানা দিয়ে রাতে আসতে বলেছিল। সেইমতো লোকেশনে পৌঁছে লালবাজারে ফোন করে সব জানায় দীপ্ত।
-
গ `লির ভেতরে দীপ্তর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অন্ধকারে গা-ঢাকা দিয়ে, বেড়ালের মতো পা টিপে টিপে এগোচ্ছে আরও তিনজন লোক। অন্ধকারে মিশে গেছে তাদের পোশাকের রং। দূর থেকে দীপ্তর উপর নজর রাখছে তারা। এদের মধ্যে একজন কিছু বলতে যেতেই অন্য আরেকজন ঠোঁটে আঙুল ছুঁইয়ে কিছু না বলতে ইশারা করল। দীপ্তকে দেখতে পাচ্ছে তারা, যদিও দীপ্ত তাদের দেখতে পাবে না।
দাঁড়িয়ে পড়ল দীপ্ত। গলিটা কানাগলি। শেষের ঠিক দুটো বাড়ি আগে বাঁ দিকে একটা একতলা বাড়ি, মাথায় টিনের ছাদ। অন্ধকারে রং বোঝা না গেলেও আন্দাজে মনে হল চুনকামই হবে। বাকি বর্ণনার সঙ্গেও মিলে যাচ্ছে। দীপ্ত একবার চারপাশে তাকিয়ে দেখে নিল। তারপর সন্তর্পণে বারান্দায় উঠে বন্ধ দরজায় টোকা দিল।
একবার... দুইবার... তিনবার...! খুলে গেল দরজাটা। ভেতরে দাঁড়ানো লোকটাকে চেনে দীপ্ত। এর সঙ্গেই দেখা হয়েছিল ওষুধের দোকানে। লোকটা মাথা নেড়ে দীপ্তকে ভেতরে আসতে ইশারা করল। সে ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিল লোকটা। -ওষুধটা? জিজ্ঞাসা করল দীপ্ত। –টাকা দিন! লোকটা বলল। ——দিচ্ছি। আগে ওষুধটা তো দেখান! গম্ভীর মুখে বলল দীপ্ত।
লোকটা কিছু না বলে ভেতরের ঘরে চলে গেল। মিনিট খানেক পরে ফিরে এল, সঙ্গে আরেকজন ষণ্ডামার্কা লোক। লোকটা পকেট থেকে দুটো ভায়াল বের করে দেখাল দীপ্তকে। —এবার টাকাটা দিন, বলল লোকটা। দীপ্ত পকেট থেকে কয়েকটা নোট বের করে লোকটার হাতে দিল। টাকাটা হাতে নিয়ে গুনে দেখে গর্জন করে উঠল লোকটা। —ইয়ার্কি হচ্ছে? এখানে তো মাত্র নয় হাজার টাকা আছে!
—যা দাম তাই তো দিলাম, দীপ্ত খুব অবাক হওয়ার মতো মুখের ভাব করে বলল। —নিজেকে খুব সেয়ানা ভেবেছিস শালা? কাদের সঙ্গে লাগতে এসেছিস জানিস না তুই। এখানেই মেরে পুঁতে দেব শালা হারামজাদা। প্রাণ নিয়ে আর ফিরতে পারবি না, কর্কশ কণ্ঠে ধমকে উঠল পেছনের ষণ্ডা লোকটা।
—জানি তো, সরল মুখে বলল দীপ্ত। —কী জানিস? লোকগুলো যেন নিজেদের বিস্ময় আর চাপতে পারছে না। তাদের ডেরায় এসে তাদের সামনে দাঁড়িয়ে দীপ্ত এমন শান্ত ভাবে কথা বলে যাচ্ছে, যেন কিছুই হয়নি। প্রথম লোকটা দাঁতে দাঁত ঘষে চাপা গলায় বলল, ‘কী জানিস, বল শালা!
このストーリーは、Grihshobha - Bangla の December 2022 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Grihshobha - Bangla からのその他のストーリー
Grihshobha - Bangla
বাগানবিলাস
স্মৃতি, প্রেম আর বিভ্রমের দোলাচলে তিতাসের জীবনে এক বাগানবিলাস ঘেরা বাড়ি হয়ে ওঠে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে, সে খুঁজে ফেরে এমন এক অনুভূতি যা সময়ও মুছে দিতে পারেনি।
6 mins
January 2026
Grihshobha - Bangla
নতুন বছর নতুন আশা
যা গেছে তা যাক। অপ্রীতিকর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে, আগামীকে বরণ করে নিন। ২০২৬-এর শুরু থেকেই জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলবেন, সেই দিশা দেখাচ্ছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
NATIONAL MOVIE MAGIC রংবেরং-এর রুপোলি ঝলক
এআই প্রযুক্তির ব্যবহার সাধারণ দর্শকদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তেজস আদিত্য জোশী, অসীম আনন্দ কুড়েকর এবং প্রতীক ওমকার কেলকরের সংগীত গড়পড়তা। তবে, গানগুলো অর্থবহ।
3 mins
January 2026
Grihshobha - Bangla
সিস্টিক ফাইব্রোসিস
সিস্টিক ফাইব্রোসিস কী? এই রোগটি সম্পর্কে কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. শিভারেশমী উন্নিথান-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।
3 mins
January 2026
Grihshobha - Bangla
নিদ্রা এবং অনিদ্রা
ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
হোটেল ব্লু স্টার
ক্ষমতা, লালসা আর অসহায়তার টানাপোড়েনে এক নারীর জীবনের কঠিন বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্বের করুণ কাহিনি। এই গল্প প্রশ্ন তোলে— টিকে থাকার মূল্যে মানুষ কতটা নিজেকে বিসর্জন দিতে বাধ্য হয়।
12 mins
January 2026
Grihshobha - Bangla
শাহরুখ তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা
তিনি শুধু রুপোলি পর্দায় ভালোবাসার রাজা নন, অর্থ-সম্পত্তির মালিক হিসাবেও তিনি রাজার রাজা...
3 mins
January 2026
Grihshobha - Bangla
প্রেমনগরী পারী
পালিয়ে আসা অতীত হঠাৎ বর্তমানের শোয়ার ঘরেই ফিরে এলে মানুষ বুঝতে শেখে—নিজের চাওয়া-না চাওয়ায় জীবন চলে না। সময়ই একমাত্র উত্তর দেয়, কারণ সব সুর একসঙ্গে কখনও মধুর হয় না।
4 mins
January 2026
Grihshobha - Bangla
মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথে
দুর্গম গিরিপথ। কিন্তু কী অপূৰ্ব প্ৰকৃতি! বাতাসে ফুলের সুবাস আর গাছে-গাছে পাখির কলতান, মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথ দর্শন করে এসে লিখেছেন বিধান তুঙ্গ।
7 mins
January 2026
Grihshobha - Bangla
নিউ ইয়ার স্পেশাল পার্টি মেক-আপ
পার্টি মানেই চাই পারফেক্ট মেক-আপ। আর তাই নিউ ইয়ার স্পেশাল পার্টিতে যাওয়ার আগে, নিজেকে কীভাবে সাজিয়ে তুলে সবার নজর কাড়বেন, সেই পরামর্শ দিচ্ছেন লেখা মৌলিক।
4 mins
January 2026
Translate
Change font size
