試す 金 - 無料
পাসিঘাট থেকে আলো হয়ে মেচুকা-দোর্জেলিং
Bhraman
|February 2025
অরুণাচলের সিয়াং নদীর তীরের পাসিঘাট থেকে ইয়োমগো চু-র তীরের আলো। আলোতে দুটি রাত কাটিয়ে ইয়ারগাপ চু-র তীরের মেচুকা। ৪০০ বছরের পুরনো গুম্ফা থেকে দেখা বিস্তীর্ণ মেচুকার রূপটি মনে রয়ে যাবে। চোখে পড়ে যেতে পারে ইয়ারগাপ চু-র তীরে ঘোড়ার পালের হঠাৎ ছুটে চলাও । যাওয়া চলে বর্ষা বাদে সারা বছর।
সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটিতে নেমে, সেখান থেকে রাতের লচিত এক্সপ্রেস ধরে পরদিন সকাল ছ'টা নাগাদ নামলাম আসামের শিলাপাথার স্টেশনে। যাব অরুণাচলের পাসিঘাট। হাইওয়ে থেকে পাসিঘাট যাওয়ার শেয়ার সুমো পাব। তাই টোটো-য় এলাম হাইওয়েতে।
শিলাপাথার থেকে পাসিঘাটের দূরত্ব ১০০ কিলোমিটার। শেয়ার সুমো-র ভাড়া ৪০০ টাকা। দু'পাশে সবুজ ধানের খেত, মাঝখানে মসৃণ হাইওয়ে ধরে গাড়ি এগোল। বাঁদিকে দূরে অরুণাচলের নীলাভ পাহাড়শ্রেণি। রুকসিন চেকপোস্টে ইনার লাইন পারমিট দেখিয়ে অরুণাচলে ঢুকে পড়লাম। ঘণ্টাখানেক পর পৌঁছলাম পাসিঘাটে।
সিয়াং নদীর পাড়ের শহর পাসিঘাট, অরুণাচলের ইস্ট সিয়াং জেলার সদর শহর। সিয়াং ব্রহ্মপুত্রের মূল ধারা। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন সাংপো পূর্ব অরুণাচলে প্রবেশ করে নাম নিয়েছে সিয়ম বা সিয়াং। তারপর দিবাং ও লোহিতের সঙ্গে মিশে বয়ে গিয়েছে আসামের মধ্য দিয়ে। পাসিঘাটে মূলত অরুণাচলের আদি জনগোষ্ঠীর বাস। শহরে ছোট বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও বেশ কয়েকটা হোটেল রয়েছে। রয়েছে বিভিন্ন সরকারি অফিস। জিপস্ট্যান্ডে এসে শুনলাম আলো যাওয়ার জিপ ছাড়বে এগারোটা নাগাদ। ১০০ কিলোমিটার দূরে, ওয়েস্ট সিয়াংয়ের জেলা সদর আলং বা আলো হয়ে সিয়াং নদীর উজানি পথে মেচুকা-ই এবার আমার আমার গন্তব্য! হাতে ঘণ্টাখানেক সময়। ৪০০ টাকা দিয়ে জিপের টিকিট কেটে মালপত্র কাউন্টারে গচ্ছিত রেখে, শুধু ক্যামেরাটা নিয়ে একটা অটো ধরে সোজা চলে এলাম কমলিঘাট অঞ্চলে। পাশেই পাসিঘাট অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড (এ এল জি)। বিমানবাহিনীর তত্ত্বাবধানে থাকা ছোট বিমানবন্দরটিতে বর্তমানে কিছু অসামরিক যাত্রীবাহী বিমানও ওঠানামা করে।
কমলিঘাট, সিয়াং নদীর তীরে গাছে ছাওয়া একটা সুন্দর জায়গা। বাঁধানো রাস্তা, তার পরে বালুতট ও নুড়িপাথরে ভরা নদীপাড়। বয়ে - চলেছে নীল সুন্দরী সিয়াং। উল্টো দিকে - ধোঁয়াটে নীলাভ পাহাড়শ্রেণি। শুকনো বালি উড়ছে হাওয়ার ঝাপটায়। শান্ত নিরিবিলি পরিবেশে সারাদিন বসে থাকতে মন চায়। বেশ ■ কিছু ছবি তুলে ফিরে এলাম জিপস্ট্যান্ডে। - কাছেই একটা হোটেলে মধ্যাহ্নভোজন সেরে নিলাম। যথাসময়ে সুমো ছেড়ে দিল।
このストーリーは、Bhraman の February 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Bhraman からのその他のストーリー
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size
