Facebook Pixel বাংলা ভাষা উচ্চারিত হলে | Desh - culture - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

বাংলা ভাষা উচ্চারিত হলে

Desh

|

August 02, 2025

বাংলা ভাষা বলার পরিণামেই ঘর ভাঙছে বাঙালির। ফিরে আসছে নানা জায়গায় ‘বঙ্গাল খেদা’ অভিযানের স্মৃতি।

- সুমন গুণ

বাংলা ভাষা উচ্চারিত হলে

ভারতের কয়েকটি রাজ্যে বাংলা বলার 'অপরাধে’ বিপন্ন হচ্ছেন মানুষ, বিতাড়িত হচ্ছেন নিজের পাড়া থেকে, অঞ্চল থেকে। বেশ কয়েকজন মানুষকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। অনেককেই রাখা হচ্ছে জেলে, ‘ডিটেনশন ক্যাম্প'-এ। আধার কার্ড, ভোটার কার্ড কোনও কিছুই পরিচয় পত্র হিসেবে গ্রাহ্য হচ্ছে না। হরিয়ানা, রাজস্থান, ওড়িশা, গুজরাত, উত্তর প্রদেশ-সহ নানা জায়গায় এই কাণ্ড ঘটছে। মহারাষ্ট্রে পাওয়া গেছে এক প্রবাসী বাঙালি শ্রমিকের বস্তাবন্দি টুকরো করা দেহ। একটি তথ্য অনুযায়ী, ৭ মে থেকে ১৫ জুনের মধ্যে ১৫০০ মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মহিলা এবং শিশুরাও তাঁদের মধ্যে আছেন। জানানো হয়েছে যে, তাঁদের কারওর কাছেই বৈধ কাগজপত্র ছিল না। কয়েকজন কাগজপত্র দেখিয়ে পরে ফেরত এসেছেন, তাও জানা গিয়েছে। মূলত প্রবাসী শ্রমিক তাঁরা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কাজের খোঁজে গিয়েছেন অন্য রাজ্যে। কেউ কেউ প্রায় কুড়ি বছর পরিবার নিয়ে আছেন সেখানে, কিন্তু পহেলগামের ঘটনার পর থেকেই তাঁদের ধরে ধরে চিহ্নিত করা হচ্ছে। মে মাসেই স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল, ৩০ দিনের মধ্যে সমস্ত ‘অবৈধ অনুপ্রবেশকারী'কে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সময়সীমা পার হয়ে গিয়েছে। নির্দেশ জারি আছে এখনও। রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত পাঠানো প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় এই রকম: অবৈধ অনুপ্রবেশকারী হলে তাঁদের অবশ্যই ফেরত পাঠানো উচিত। বাংলাদেশের বিদেশমন্ত্রী আবার ৮ মে একটি চিঠিতে ভারত সরকারকে জানিয়েছেন যে, বিধিবদ্ধ ভাবে না পাঠালে এবং ‘প্রমাণিত’ বাংলাদেশি না হলে, কাউকেই তাঁরা বাংলাদেশে ঢুকতে দেবেন না। এই মানুষজন এবার কী করবেন? তাঁদের অসহায়তা, অপমান, দুর্দশা, আতঙ্ক আমরা কল্পনাও করতে পারব না। নানা ভাবে ধ্বস্ত হচ্ছেন তাঁরা। মার খাচ্ছেন। শুধু বাংলা ভাষা বলার পরিণামেই ঘর ভাঙছে তাঁদের। ফিরে আসছে নানা সময়ে নানা জায়গায় ‘বঙ্গাল খেদা’ অভিযানের স্মৃতি। বিশেষ করে অসমে ১৯৪৮ ও ১৯৫০ সালের ইতিহাস কোনও বাংলাভাষীর পক্ষেই ভোলা সম্ভব নয়। স্বাধীনতার ঠিক পরেই অসমে সরকারি ভাবে নানা স্তরের ঘোষণায় অসমিয়ার অবিসংবাদিত কর্তৃত্ব বিজ্ঞাপিত হল। একজন সরকারি কর্তা এমনও বলেন যে, বাঙালিদের অসম থেকে ‘চিরকালের জন্য বের করে দিতে হবে। বহু দিনের লড়াইয়ের ফলে অসমের বরাক উপত্যকায় বাঙালিদের নিজের ভাষায় কথা বলার অধিকার আজ সরকারি ভাবেই প্রতিষ্ঠিত। শিলচরের সঙ্গ

Desh からのその他のストーリー

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size