試す 金 - 無料
একই পথে আর জি কর এবং কসবা
Desh
|July 17, 2025
অঘটনের পর অল্প সময়ের ক্ষোভে রাজ্য কাঁপলেও, শেষ পর্যন্ত নির্বাচনী সমীকরণে শাসকের অবস্থান তেমন নড়ে না। নাগরিক সমাজের প্রতিবাদ থাকলেও বিরোধীদের ধারাবাহিক প্রস্তুতির অভাব স্পষ্ট।
অঘটন ঘটেই চলেছে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ ভাবে শাসকের সমালোচনা করাই দস্তুর। তবে শুরুতে তাদের পক্ষের মূল যুক্তিগুলো লিখে ফেলা যাক। আজকের পশ্চিমবঙ্গে যে-ঘটনা ঘটছে, অতীতে সিপিআইএম রাজত্বে সেই উদাহরণ পাওয়া যাবে না, এমন নয়। আবার ঠিক এই সময়ে বিজেপি শাসিত উত্তর প্রদেশেও এমন খবর মিলবেই। সুতরাং, একটি যুক্তি রাজ্যের শাসক তৃণমূলের পক্ষে সহজেই পেশ করা সম্ভব যে, স্থান বা কালের পরিবর্তন হলেও এমন ঘটনা প্রত্যক্ষ করতে দূরবিন কিংবা অণুবীক্ষণ যন্ত্র—কোনওটাই খুঁজতে হবে না। তবে যেটা সামান্য অস্বস্তির, তা হল, এই ধরনের কয়েকটি উদাহরণ-ভিত্তিক প্রতিযুক্তি পেশ করে আমাদের রাজ্য যে মোটের উপর অন্য রাজ্যের থেকে তেমন খারাপ নয়, কিংবা সিপিআইএম রাজত্বের তুলনায় আজকের দিনে ভাল– সেই ধরনের অনুসিদ্ধান্তে আসা। এগুলি সঠিক ভাবে বোঝার জন্য বিভিন্ন তথ্যের প্রয়োজন। এদিকে আমাদের দেশ বা রাজ্যে এই ধরনের পরিসংখ্যানের ক্ষেত্রে প্রচুর সমস্যা। উন্নত দেশেও সামাজিক এবং রাজনৈতিক সূচক সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে তথ্যের অপ্রতুলতা, অপব্যবহার এবং অপব্যাখ্যা নিয়ে আলোচনা উঠে আসে বার বার। অর্থাৎ সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভালমন্দ বিচার করতে গেলে অসম্পূর্ণতা এবং অনিশ্চয়তা থাকবেই। আর পিছিয়ে থাকা ব্যবস্থায় তথ্যের নির্ভরতা অতলে এবং যথারীতি তার সুযোগ বেশি করে নেবেন রাজনীতিবিদরা এবং বিশেষ করে তার ক্ষমতাসীন অংশ। ফলে আর জি কর থেকে আইন কলেজ —বছর ঘুরলেও শাসকের ঝোলাভরা প্রতিযুক্তির অভাব হবে না এই শহরের উত্তর থেকে দক্ষিণে। এটি গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপাতত শাসক তৃণমূলের সাফল্য নির্ধারিত হবে কোন সূচকে? বছরখানেকের মধ্যেই ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল। সেখানে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সরকারি প্রকল্পের কারণে নিম্নবিত্ত মানুষের এবং তার মধ্যে বিশেষ করে মহিলা ভোটের একটা বড় অংশ তৃণমূলের কাছে আসবে। একই সঙ্গে সংখ্যালঘু মতদাতাদের মধ্যে বর্তমান শাসকের প্রভাব যথেষ্ট। অর্থাৎ সদ্য নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মহাশয় বিসর্জনের ডাক দিলেও, আগামী নির্বাচনে তৃণমূল ক্ষমতা থেকে নড়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম। কাজেই নির্বাচনে সম্ভাব্য জয়ের পর তাদের নেতৃত্ব ঢাকে কাঠি ঠেকিয়ে রাজ্যবাসীকে মনে করিয়ে দেবে যে, শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের একাংশ যতই প্রতিবাদ করুক না কেন, জনগণের রায় তাদের দিকেই—সুতরাং চড়াম-চড়াম, গুড়
このストーリーは、Desh の July 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Desh からのその他のストーリー
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
