試す 金 - 無料
গণমাধ্যমের গিলোটিন
Desh
|March 17, 2025
এখন একটা বিমূর্ত সমাজ, চণ্ডীমণ্ডপ ছাড়া অন্য কিছু নয়। চণ্ডীমণ্ডপ আসলে একটা ক্ষমতাকাঠামো। যে-কোনও ক্ষমতাকাঠামোই চায়, তা মানুষের মতামত, অস্তিত্ব এবং পছন্দকে নির্ধারিত করে দেবে। বাকি লোকজনকে তা মেনে চলতে হবে। যারা মেনে চলবে না, তাদের বাতিল করা হবে।
সত্যজিৎ রায়ের অশনি সঙ্কেত-এ চণ্ডীমণ্ডপের দৃশ্য মনে আছে নিশ্চয়ই সকলের। একজন বলছেন, সিঙ্গাপুর কোথায়, তো তার উত্তরে আর-একজন বলছেন, এই তো মেদিনীপুরের পাশেই। তাঁকে সকলেই মেনে চলেন। ফলে, তাঁর কথায় মাথা নাড়লেন সকলেই। এর পাশাপাশি আর-একটা ছবির কথা মনে আসে। গুপী গাইন বাঘা বাইন এবং আবার সেই চণ্ডীমণ্ডপ। সেখানে গুপীর গান শুনে তাকে আরও বিপর্যস্ত করার জন্যই পাঠানো হল রাজার কাছে। রাজা তাঁকে বাতিল করলেন। বিতাড়িত করলেন। আসলে কিন্তু গুপীকে গ্রাম থেকে বের করে দিল পাড়ার চণ্ডীমণ্ডপই। বা, ধরুন, বিদ্যাসাগরের সময়ে, যখন তথাকথিত ‘সমাজ’ বিদ্যাসাগরকে নিয়ে গান বেঁধে তাঁর যুক্তিকে বাতিল করে দিয়েছিল, সেও তো একপ্রকার চণ্ডীমণ্ডপ। একটু বৃহত্তর চণ্ডীমণ্ডপ। এমন কত বাতিলের কথা মনে আসে। মনে আসে, সজনীকান্ত দাসদের সমালোচনায় জীবনানন্দ দাশের মতো কবিকেও বাতিল করেছিল বাংলার সেই সময়ের সাহিত্যসমাজ। সমাজ, সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলালেও, ভাষা বদলালেও, আসলে, তার ভিতরে থাকা এই চণ্ডীমণ্ডপকে বদলায় না। ভুবনায়ন এবং আন্তর্জাল পরবর্তী সময়ের সমাজমাধ্যমের বিষয়ে আসার আগে, তাই একটু আলোচনা করি চণ্ডীমণ্ডপের মনস্তত্ত্ব নিয়ে। প্রথমত, কোনও চণ্ডীমণ্ডপই গণতন্ত্রে বিশ্বাসী নয়। “আমি তোমার কথার সঙ্গে বিন্দুমাত্র একমত না হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দেব।” কথাটি বলেছিলেন ফরাসি দার্শনিক ভলত্যের। কিন্তু ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, রক্তপাতহীন বিপ্লব পেরিয়ে আমরা যে-সমাজে এসে পড়েছি, তাতে ভিন্ন ভিন্ন সময়ে দেখি চণ্ডীমণ্ডপ কোনও গণতন্ত্র মানে না। একমত যে নয়, তাকে একঘরে করে দেওয়া হবে, সে একপুকুরে স্নান করতে পারবে না, জল নিতে পারবে না, এমনকি তার ঘরের ছায়াটুকু মাড়াবে না কেউ। আগে, জাতপাত, ধর্ম নিয়ে এই একঘরে করে দেওয়ার সংস্কৃতি ছিল। এখনও অনেক জায়গাতেই এসব আছে। শুধু আগে করত চণ্ডীমণ্ডপ বা কোনও মান্যগণ্য লোকজন, এখন একটা বিমূর্ত সমাজ, যা আসলে চণ্ডীমণ্ডপ ছাড়া অন্য কিছু নয়। চণ্ডীমণ্ডপ আসলে একটা ক্ষমতাকাঠামো। যে-কোনও ক্ষমতাকাঠামোই চায়, তা মানুষের মতামত, অস্তিত্ব এবং পছন্দকে নির্ধারিত করে দেবে। বাকি লোকজনকে তা মেনে চলতে হবে। যারা মেনে চলবে না, তাদের বাতিল করা হবে। চণ্ডীমণ্ডপের সিদ্ধান্তই চূড়ান্ত আর এই চূড়ান্ত সিদ্ধান্তকে প্রতিফলিত করার জন্য আগে ঘরে ঘরে ফিসফিস করে বা গ্রামে ঢেঁড়া পিটিয়ে বলা হত,
このストーリーは、Desh の March 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Desh からのその他のストーリー
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

