Facebook Pixel আবেগের স্মারকলিপিকার | Desh - culture - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

আবেগের স্মারকলিপিকার

Desh

|

December 17, 2024

শতবর্ষে রাজ কপূর। যতটা বিতর্কিত, ততটাই জনপ্রিয় ছিলেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তাঁর ভূমিকার যথার্থ মূল্যায়ন এই সময়ে অতি জরুরি।

আবেগের স্মারকলিপিকার

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট-এ ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী-র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। সেই ছবি দিয়েই সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্রকে এক অর্থে আন্তর্জাতিক মানচিত্রে তুলে আনেন। সত্যজিৎ যে-বিশ্ব জয় করেছিলেন, তা মূলত পশ্চিমি দুনিয়া। যে-আন্তর্জাতিক দর্শক তাঁর চলচ্চিত্রে আকৃষ্ট হয়েছিলেন, তা প্রধানত উচ্চ/ উচ্চমধ্যবিত্ত, শিক্ষিত, বিচক্ষণ সিনেমা নন্দনতাত্ত্বিক। ইয়র্কে সত্যজিতের ছবি প্রদর্শনীর মাসকয়েক আগে, ১৯৫৪-য় আর-একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতাও আন্তর্জাতিক মঞ্চে একটি বড় অভিঘাত এনেছিলেন। রাজ কপূরের আওয়ারা ছবিটি ১৯৫১-য় নির্মিত হলেও তার বছর তিন পর ইরান, ইরাক, সিরিয়া, মিশর, তুরস্ক এবং সোভিয়েট ইউনিয়নে একটি অনিয়ন্ত্রিত জলোচ্ছ্বাসের মতো সব ভাসিয়ে দিয়েছিল। বিশেষ করে রাশিয়ায় রাজ কপূর এবং নার্গিস অচিরেই লোকনায়ক হয়ে ওঠেন, সর্বত্রই তাঁরা মুক্তচিত্তে বন্দিত হন। এমনকি, আওয়ারা অন্য ভাষায় ডাবিং করে তা বৃহত্তর মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে, হলে প্রদর্শনের ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হয়। কোনও কোনও ক্ষেত্রে ছবির গানগুলোও অন্যান্য ভাষায় রূপান্তরিত হয়ে ভারত থেকে হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের শহর ও শহরতলির রাস্তায় সাধারণ মানুষের মুখে মুখে ঘুরেছিল। রাজ কপূর যে-দুনিয়ায় পৌঁছোতে পেরেছিলেন, হয়তো চেয়েও ছিলেন, তা কিন্তু প্রথম বিশ্বের পশ্চিমি পৃথিবী নয়। তাঁর ছবির অধিকাংশ দর্শক সামান্য জনসাধারণ। সিনেমার শিল্পমূল্য নিয়ে তারা খুব ভাবিত নয়, তাদের কাছে সিনেমা এমন একটা মাধ্যম যার সূত্রে তারা তাদের দৈনন্দিন জীবনযাপনের কোনও এক পরিস্থিতি বা কোনও এক চরিত্রের সঙ্গে নিজেদের শনাক্ত করতে পারবে। তাই ব্যাপক অর্থে, সমসাময়িক সময়ে স্বীকৃতি পেয়েও সত্যজিৎ রায় এবং রাজ কপূরের চলচ্চিত্রীয় নান্দনিকতা দু'টি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য ও ভিন্ন অভিজ্ঞতার ওপর ক্রিয়াশীল। সত্যজিৎ পশ্চিমের নব্য-বাস্তববাদী সিনেমা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, রাজ কপুর প্রধানত জনপ্রিয় হিন্দি সিনেমার ঐতিহ্য অর্থাৎ ভারতের লোকশিল্পের ধারার মধ্যেই নিহিত ছিলেন। সমসাময়িক দুই ভারতীয় চলচ্চিত্রস্রষ্টা, দু'জনেই ভারতের দরিদ্র জনসাধারণকে বিষয় করে ছবি করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেন। সত্যজিৎ তাদের জীবনালেখ্য চিত্রিত করলেন উচ্চবিত্তের কাছে। আর রাজ কপূর তাঁর ছবির জনপ্রিয় উপাদানগুলো বজায় রেখে দা

Desh からのその他のストーリー

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size