試す 金 - 無料
শ্রীচৈতন্যদেব, বিনোদিনী ও গিরিশের সঙ্গে এক সন্ধ্যায়
ANANDALOK
|27 June, 2025
এবছর জানুয়ারি মাসে আনন্দলোক পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে সৃজিত মুখোপাধ্যায় দিয়েছিলেন এক্সক্লুসিভ খবর, ‘শুভশ্রীই আমার বিনোদিনী'। ছবির নাম, ‘লহ গৌরাঙ্গের নাম রে'। সৃজিতের ড্রিম প্রোজেক্ট। সেই ছবির শুটিং ফ্লোরের এক্সক্লুসিভ গল্প শোনাচ্ছেন কৌশিক পাল
-
চার ঘণ্টার তফাত। ক্যামেরায় ধরা পড়ল প্রায় ৪০০ বছরের ব্যবধান! সন্ধে সাড়ে সাতটায় যে সেটের সামনে দাঁড়িয়ে ‘হরে কৃষ্ণ' নাম সংকীর্তন করছিলেন চৈতন্য মহাপ্রভু, রাত সাড়ে এগারোটায় চার শতক পেরিয়ে সেই একই সেটের সামনে এসে দাঁড়ালেন গিরিশ ঘোষ, সঙ্গে নটী বিনোদিনী। ‘লহ গৌরাঙ্গের নাম রে' ছবির সেটে এসে সত্যিই অবাক হতে হল! মুম্বইয়ের নামী প্রোডাকশন ডিজ়াইনাররাও কি পারতেন এত কম সময়ের ব্যবধানে এই অসাধ্য সাধন করতে? পুরীর গজপতি মহারাজের রাজপুরোহিত কাশী মিশ্রর যে বাড়িতে ষোড়শ শতকে এসে উঠেছিলেন মধ্য কুড়ির শ্রীচৈতন্য মহাপ্রভু, তারই আদলে 'গম্ভীরা'র অনবদ্য সেট তৈরি করেছেন শিল্প নির্দেশক তন্ময় চক্রবর্তী। সন্ধেবেলা বাইপাসের ধারের প্রখ্যাত আবাসনের পিছনে অবস্থিত স্টুডিয়োতে যখন পৌঁছই, তখন সেখানে ‘শ্রীচৈতন্য’ বেশে শট দিচ্ছেন 'অনুরাগের ছোঁয়া' খ্যাত ছোটপর্দার জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত। নেড়া মাথা । মেক আপ নয়, কামিয়ে ফেলেছেন সাধের চুল। তাঁর সঙ্গে আছেন দেবদূত ঘোষ-সুজন চক্রবর্তীর মতো পোড় খাওয়া অভিনেতারা। আছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। সেটের সঙ্গে সঙ্গে বদলে যাবে তাঁদের চরিত্রগুলিও। এগিয়ে যাবেন কয়েক শতক ।
শুটিং শেডিউল শুনে আশ্চর্য না হয়ে উপায় নেই। কারণ জানা গেল, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পর্দার নটী বিনোদিনী) ও ব্রাত্য বসুর (পর্দার গিরিশ ঘোষ) কলটাইম রাত সাড়ে আটটা। আর তাঁরা তৈরি হয়ে সেটে এসে দাঁড়াবেন রাত এগারোটা নাগাদ। কিন্তু এর মধ্যে এই সেটের রং বদলাবে, ইতি-উতি গজিয়ে উঠবে গাছপালা (ষোড়শ শতকের গোড়া থেকে গল্প যে এগিয়ে যাবে বিংশ শতকে)। সময় তো লাগবে! অন্তত সেটের রংটুকু শুকনোর..... “আমাদের ইন্ডাস্ট্রিতে সেই বিলাসিতা আছে নাকি!” বললেন তন্ময়। তবে এ তো শুধু বিলাসিতার বিষয় নয়, শিল্পদক্ষতার এক অনন্য নিদর্শন।
このストーリーは、ANANDALOK の 27 June, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
ANANDALOK からのその他のストーリー
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
