Facebook Pixel শ্রীচরণেষু | ANANDALOK - celebrity - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

শ্রীচরণেষু

ANANDALOK

|

November 27, 2024

শ্রদ্ধেয় দাদাকে নিয়ে কলম ধরলেন ছোটভাই। স্মৃতির গহীন থেকে উঠে এল, এক আশ্চর্য সম্পর্কের গল্প

- অমর মিত্র

শ্রীচরণেষু

পরপর দুই অগ্রজ চলে যেতে সকলের ছোট আমি হয়ে গেলাম | সিনিয়র। মৃত্যু এমন করে দিল। মনোজ মিত্র, আমাদের দাদা, বাবা -মায়ের জীবিত চার সন্তানের প্রথমজন। তাঁর আগে দ্বিতীয়জন গেছেন মাস আড়াই আগে। বোন আছে অন্য শহরে। আমার দাদা জানলেন না, তাঁর পরম প্রিয়, পরম স্নেহের ভাই বাবলু (উদয়ন) আর নেই। যেদিন বাবলু চলে যায়, সেদিনই দাদাকে হাসপাতালে দিতে হয়। একজন যায় শ্মশানে, অন্যজন হাসপাতালে। শোকের সঙ্গে যুদ্ধ বড় কঠিন। আমি ১৩ বছরের ছোট বড়দার চেয়ে। স্নেহ, ভালোবাসা, শাসন সবই পেয়েছি। বাবলু ছোট ন'বছরের। তিনিও কম পাননি। গত শতকের ছয়ের দশকে বড়দা গেলেন রানিগঞ্জ ত্রিবেণী দেবী ভালোতিয়া কলেজে অধ্যাপনা করতে। বাবলু তখন ম্যাট্রিক না আই এ পাশ করেছে। বাবা ছিলেন ঋণভারে জর্জরিত।

সে অনেক কথা। বাবলুর পড়া বন্ধ। বাবা বললেন, টাইপিং শিখে চাকরি দেখতে। ১৬-১৭ বছর হবে তাঁর। পড়তে চান। বাবলু চললেন বড়দার সঙ্গে, তাঁর আসকারায়। ভর্তি হলেন ওই কলেজে। ফিরলেন বিএ পাশ করে। দাদাও ফিরলেন। রানিগঞ্জ যাওয়ার আগে পার্থপ্রতিম চৌধুরীর সঙ্গে ‘সুন্দরম' নাট্যদলের প্রতিষ্ঠা। তখন তিনি স্কটিশ চার্চ কলেজের ফার্স্ট কী সেকেন্ড ইয়ারের ছাত্র। ‘মৃত্যুর চোখে জল’ একাঙ্ক নাটকটি তখন লেখা। তার আগে কী পরে ‘গন্ধর্ব' পত্রিকায় ‘মোরগের ডাক' নামে একটি একাঙ্ক লেখেন। আমার সন তারিখ মনে নেই। বড়দার কল্যাণে বাসাবাড়িতে নাট্যপত্র আসত অনেক। এই বালক তার বড়দার লেখা আগে পড়ত। এই সময়কালে অধুনালুপ্ত 'জলসা' পত্রিকায় তরুণ রায়ের লেখা 'রজনীগন্ধা' নাটকের একটি ছবি বেরোয়। মঞ্চে তরুণ রায়, দীপান্বিতা রায় এবং মনোজ মিত্র।

বাসাবাড়িতে খুড়তুতো ভাই বোন মিলে অনেকে ছিল। সকলেই কুচি-কুচি। সেই 'জলসা'য় বেরোনো ছবি হাঁ করে দেখছি। তখনই ‘লভ ম্যারেজ' নামে একটি হিন্দি সিনেমার বিজ্ঞাপন দেখে আমরা ধরে নিলাম, মনোজকুমার এবং মালা সিনহার ওই ছবির নায়ক মনোজ, নিশ্চয়ই আমাদের বড়দা! বাড়িতে সে কী হইচই।

ANANDALOK からのその他のストーリー

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size