Facebook Pixel ‘ওয়ান ফিল্ম অ্যাট আ টাইম'এটাই আমার বিশ্বাস: সানি দেওল | ANANDALOK - celebrity - Magzter.comでこの記事を読む

試す - 無料

‘ওয়ান ফিল্ম অ্যাট আ টাইম'এটাই আমার বিশ্বাস: সানি দেওল

ANANDALOK

|

12 March, 2024

তিনি বিশ্বাস করেন ইনস্টিংক্টে। জীবনের তিন গুরুত্বপূর্ণ পরিচালক রাহুল রাওয়াল, রাজকুমার সন্তোষী ও অনিল শর্মার সঙ্গে মাস্টার ক্লাসে বসে সানি দেওল বললেন জীবনের কাহিনি। শুনলেন কৌশিক পাল

- কৌশিক পাল

‘ওয়ান ফিল্ম অ্যাট আ টাইম'এটাই আমার বিশ্বাস: সানি দেওল

সে শন শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যেই তিনি বুঝে গেলেন, প্রবীণ পরিচালক তথা তাঁর প্রথম ছবি ‘বেতাব’-এর নির্দেশক রাহুল রাওয়াল ঠিক কোন উচ্চতায় বাঁধতে চাইছেন মাস্টার ক্লাসের সুর। তিনি, অর্থাৎ সানি দেওল। ৬৭ বছর বয়সেও যিনি উপহার দিতে পারেন সাড়ে ছ'শো কোটি টাকার বক্স অফিস (গদর ২) কালেকশন! রাহুলের ইনটেনশন বুঝে গলা সাধলেন সানি। বললেন, “রাহুল চাইছেন আমি সেই ডায়লগটা বলি, যেটা বলতে-বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি!” তারপর বাধ্য ছাত্রের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ‘গদর' সিনেমার ‘তারা সিং'! মাউথপিসটা মুখের সামনে নিয়ে পরিচিত উচ্চগ্রামে ধরলেন সারা দেশে আলোড়ন ফেলে দেওয়া সেই অতি জনপ্রিয় ডায়লগ, “হিন্দুস্তান জিন্দাবাদ! হিন্দুস্তান জিন্দাবাদ থা। জিন্দাবাদ হ্যায়। অউর জিন্দাবাদ রহেগা...” বলতে দ্বিধা নেই, দর্শকাসনে বসে কানে প্রায় তালা লেগে যাওয়ার জোগাড়।

পানাজির কলা কেন্দ্র জুড়ে উঠল হাততালির ঝড়। সেই ঝড়ের রেশ মিলিয়ে আসার আগেই মাইক ধরলেন আর এক প্রখ্যাত পরিচালক, রাজকুমার সন্তোষী। যিনি সানি দেওলের সঙ্গে দিয়েছেন ‘ঘায়েল’, ‘দামিনী, ‘ঘাতক’-এর মতো এক-একটা ব্লকবাস্টার। রাজ বললেন, “সানি যা করে, ১০০ পার্সেন্ট কনভিকশনের সঙ্গে করে। তাই তা দর্শকদের মন ছুঁয়ে যায়। এখন তো শুটিং হচ্ছে না, ডাবিংও নয়। তাও ও যেভাবে উচ্চগ্রামে কথাগুলো উচ্চারণ করল, যেন এটাই ওর জীবনের শেষ শট! এই প্যাশনের জন্যই সানির ‘গদর ২' এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তির ২২ বছর পরেও মানুষের মনে এমন জায়গা করে নিয়েছে।”

ANANDALOK からのその他のストーリー

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size