कोशिश गोल्ड - मुक्त
প্রতারণার ফাঁদ পাতা অনলাইনে
SANANDA
|June 30, 2025
সাইবার প্রতারণার নেপথ্যে অন্যতম কারণ হল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মোকাবিলায় প্রয়োজন সাইবার সচেতনতা। আলোচনায় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ অভিষেক মিত্র। লিখছেন মধুরিমা সিংহ রায়।
কয়েকটি ছোট্ট পরিসংখ্যান দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক। ২০২৪-এর প্রথম পাঁচ মাসে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে প্রায় সাড়ে ন'লাখ অভিযোগ জমা পড়ে। হিসেবমতো, প্রতি ১৪ সেকেন্ডে একটি করে অভিযোগ! বুঝতেই পারছেন, অনলাইনে প্রতারিত মানুষের সংখ্যাটা কী বিপুল এবং তা দিনে দিনে শুধু বেড়েইছে। এই পাঁচ মাসে শুধু অনলাইন আর্থিক প্রতারণাতেই ভারতীয় নাগরিকরা ১৭৫০ কোটি টাকা খুইয়েছেন! সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি-র তথ্য অনুযায়ী, ২০২৩-এ সাইবার অরপাধীরা ভারতের ৩৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীকে টার্গেট করে। কোম্পানিটি সে সময়ে প্রায় সাত কোটি ৪৩ লাখ 'হুমকি' বা অনলাইন থ্রেট ব্লক করে। উৎসবের সময়ে অনলাইন শপিং ও ইউপিআই লেনদেন বৃদ্ধির ফলে অনলাইন ফ্রড অন্তত ২৫ শতাংশ বৃদ্ধি পায়। সর্বোপরি যত দিন যাচ্ছে, ততই বিস্তৃত হচ্ছে প্রতারণার ফাঁদ.....
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও আপনি যে ভাবে ডিজিটাল মাধ্যমের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে, তাতে এই মাধ্যমে প্রতারণা বা স্ক্যাম-এর ঘটনা মোটেও অস্বাভাবিক কিছু নয়। সময় যত এগোয়, তার সঙ্গে পাল্লা দিয়ে অপরাধমূলক মনস্তত্ত্বও বিবর্তিত হতে থাকে। এখন ডিজিটাল যুগে যে অপরাধের প্রকৃতিও ‘ডিজিটাল' হবে, তা ধরেই নেওয়া যায়। অপরাধের মনস্তত্ত্বের সঙ্গে জড়িয়ে আছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সংক্ষেপে বলতে গেলে, ভিক্টিমকে কোনও ভাবে প্রভাবিত করে বা তাঁর বিশ্বাস আদায় করে তাঁর ল্যাপটপ, ফোন বা অন্য গ্যাজেট নিয়ন্ত্রণ করে স্ক্যামাররা। এটিই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। শুধু সোশ্যাল মিডিয়ায় আপনার সম্পর্কিত প্রাপ্ত তথ্যই নয়, তার সঙ্গে আপনার ই মেল আইডি, কোন কোন মেল আইডি-র সঙ্গে ফোন নম্বর জুড়ে দেওয়া আছে ইত্যাদি তথ্যের ভিত্তিতে ডার্ক ওয়েবে সোশ্যাল প্রোফাইলিং করে অপরাধীরা।
यह कहानी SANANDA के June 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
SANANDA से और कहानियाँ
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size
