Facebook Pixel জুটিতে মাছ-ভাত | SANANDA - womens-interest - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

জুটিতে মাছ-ভাত

SANANDA

|

April 15, 2025

যে চিরন্তন জুটি বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, সেই মাছ ও ভাতের জমজমাট কম্বো পদে নববর্ষের পাত সাজালেন রন্ধনশিল্পী রুকমা দাক্ষী ও পাপিয়া সান্যাল চৌধুরী।

জুটিতে মাছ-ভাত

মাছে ভাতে বাঙালি। সে তো শুধু মুখের কথা নয়! এর পদ-মাহাত্ম্য বর্ণিত রয়েছে 'চণ্ডীমঙ্গল' থেকে 'অন্নদামঙ্গল'-এ। স্বয়ং কবি ঈশ্বরগুপ্ত মাছ-ভাতের মহিমা বোঝাতে লিখেছিলেন, “ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল/ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল।” নদীমাতৃক দেশে মাছ ও ভাতের সহজলভ্যতার জন্যই বাঙালির যাপন ও মনস্তত্বে এই পদের এত আধিপত্য। বছর নতুন হলেও এই আধিপত্য, ভালবাসা তো বদলানোর নয়। তাই পুরনো-নতুন দুইয়ের মিশেলেই থাকল মাছভাতের ছ'টি রন্ধনপ্রণালী.....

চিংড়ি ভর্তা । উপকরণ: বেছে রাখা চিংড়ি ৩০০ গ্রাম, পাতলা করে কাটা পেঁয়াজ ১টা, বেরেস্তা ৩ টেবিলচামচ, শুকনোলঙ্কা ভাজা ৪টে, কাঁচালঙ্কা কুচি ৩ টে, নুন স্বাদ মতো, সর্ষের তেল ৪১/৪ কাপ, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিলচামচ, রসুন কুচি ২ টেবিলচামচ।

প্রণালী: মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। অর্ধেক তেল কড়াইয়ে দিন। তেল গরম হলে রসুন দিন। তার পর দিন চিংড়ি মাছ। ২ মিনিট নেড়েচেড়ে নিয়ে ১/৪ কাপ জল দিয়ে কড়াইয়ের মুখ ঢাকা দিয়ে দিন। জল শুকিয়ে এলে আভেন বন্ধ করুন। ঠান্ডা হলে মিক্সিতে পিষে নিন। জল দেবেন না। মিশ্রণটি যেন খুব বেশি মিহি না হয়। এ বার এই চিংড়ি বাটাতে অবশিষ্ট সর্ষের তেল, কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বেরেস্তা, নুন ও থেঁতো করে নেওয়া ভাজা শুকনোলঙ্কা মিশিয়ে নিন। ভাল ভাবে মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বেরেস্তা পোলাও ■ উপকরণ: বাসমতী চাল ২০০ গ্রাম, বেরেস্তা ১ কাপ, শুকনো লঙ্কা ৫টা, নুন স্বাদ মতো, চিনি ১ চা-চামচ, ঘি ১ টেবিলচামচ, ছেঁচে রাখা ছোট এলাচ ৪টে, দারুচিনি ২টো, জল চালের ১ ১/২ গুণ।

প্রণালী: চাল ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। কড়াইতে তেল ও ঘি গরম হলে তাতে দারুচিনি, ছোট এলাচ ও শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিন। সুগন্ধ বেরোলে জল ঝরিয়ে রাখা চাল, নুন ও চিনি দিয়ে ২ মিনিট ভাজুন। এ বার জল দিন। ফুটে এলে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। আভেন বন্ধ করে কড়াইয়ের মুখ ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন। তার পর ঢাকা খুলে বেরেস্তা ছড়িয়ে দিন। খুন্তির সাহায্যে পোলাওয়ের সঙ্গে ভাল করে মিশিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।

SANANDA

यह कहानी SANANDA के April 15, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

SANANDA से और कहानियाँ

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size