कोशिश गोल्ड - मुक्त
জগদলপুর থেকে ঝরনা সফর
Bhraman
|July 2025
ছত্তিশগড়ের বস্তার জেলায় সবুজ উপত্যকা, রঙিন পাহাড় আর ঝরনার অপূর্ব মেলবন্ধন প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। চিত্রকোট, তিরথগড়সহ নানা জলপ্রপাতের সৌন্দর্যে ভরা এই অঞ্চল মন কেড়ে নেয়।
-
পাহাড়, রুক্ষ প্রান্তর, লাল মাটির টিলাআবার তারই মাঝখানে সবুজ উপত্যকা, কাঁটাঝোপ কিংবা ঝাঁপ দিয়ে পড়া জলপ্রপাত। ছত্তিশগড়ের ভূপ্রকৃতি এমনই বৈপরীত্যে ভরা। তাই তার সৌন্দর্যও অন্য রকম। সহজিয়া প্রকৃতির সঙ্গে এই অঞ্চলের আদিবাসীদের সরল জীবনযাত্রা ও শিল্পকলাও মন কেড়ে নেয়।
ছত্তিশগড়ের অপরূপ জলপ্রপাতগুলির একটা বড় অংশ এ রাজ্যের দক্ষিণে বস্তার জেলায়।
জগদলপুর-তিরথগড়-চিত্রকোট বারসুর-দান্তেওয়াড়া সার্কিটকে দেশের সবচেয়ে জনপ্রিয় ৪৫টি পর্যটনস্থলের মধ্যে রেখেছে দেশের পর্যটন মন্ত্রকও। অনেক পর্যটক ভাইজ্যাগ-আরাকু ভ্রমণ সেরে জগদলপুরে আসেন ঝরনা দেখতে। বস্তার জেলার সদর শহর জগদলপুর। জগদলপুরকে কেন্দ্র করে ছত্তিশগড়ের বেশ কয়েকটি ঝরনা দেখে নেওয়া যায়। এখানে আসার সেরা সময় বর্ষা ও বর্ষা পরবর্তী পুজোর ছুটি অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়।
কলকাতা থেকে ট্রেনে জগদলপুরে পৌঁছে প্রথম দিন সেখানে রাত্রিবাস করুন। পরদিন প্রাতরাশ সেরে গাড়ি বুক করে প্রথমে চলুন তিরথগড় ওয়াটারফলস দেখতে। একটা কথা— রিজার্ভ গাড়িতেই ভ্রমণ করবেন। অটোতেও ঘুরতে পারেন কিন্তু সেটা খুব একটা আরামপ্রদ সফর হবে না। তিরথগড়ের পার্কিং এলাকা থেকে মিনিট পাঁচেকের হাঁটাপথে টিকিট কাউন্টার। প্রবেশমূল্য দিয়ে টিকিট সংগ্রহ করে, আড়াইশো সিঁড়ি ভেঙে নীচে নেমে দেখুন তিরগড় জলপ্রপাতের শোভা। তিরথগড় জলপ্রপাত কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক সংলগ্ন। এই অরণ্য অঞ্চলে নানা রকম বন্যপ্রাণী, পাখি ও প্রজাপতির দেখা মেলে। দেখে নিন কুটুমসর গুহা। যদিও বর্ষাকালে কাঙ্গেরঘাটি বন্ধ থাকে।
এখান থেকে সোজা চলে যান চিত্রধারা ফলসে। এই জলপ্রপাতটি বস্তার জেলার পতানার গ্রামের এক প্রান্তে। জগদলপুর থেকে দূরত্ব ২০ কিলোমিটার। এখানে দু'টি জলপ্রপাত দু'পাশ থেকে পাহাড় থেকে নেমে একত্রিত হয়ে গভীর গিরিখাত ধরে বয়ে চলেছে। পাশেই শিবমন্দির । পুজোর ডালি বিক্রি হতে দেখবেন।
यह कहानी Bhraman के July 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Bhraman से और कहानियाँ
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size
