कोशिश गोल्ड - मुक्त
কাশ্মীর সীমান্তে করনা উপত্যকার টিটওয়াল
Bhraman
|February 2025
এপারে ভারত, ওপারে পাক অধিকৃত কাশ্মীর। মাঝখান দিয়ে বয়ে চলেছে কিষেণগঙ্গা নদী। করনা উপত্যকার টিটওয়াল গ্রাম ভ্রমণ এই জুনে।
শ্রীনগর এয়ারপোর্টে নেমে, ১৩২ কিলোমিটার দূরে রেড্ডি চৌকিবালে রাত্রিযাপন করে, ৩ জুন, ২০২৪ সকালে বেরিয়ে পড়লাম করনা উপত্যকার দিকে। কাশ্মীরের কুপওয়ারা জেলার উত্তরপশ্চিমে, সামসাবারি পর্বতে ঘেরা করনা উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম।
১৮ কিলোমিটার রাস্তা পার হয়ে চলে এলাম টিপি। এই মোড় থেকে বাঁদিকের রাস্তা চলে গেছে বানগাস ভ্যালির দিকে। সোজা পথে সামসাবারি পর্বতের শীর্ষে সাধনা পাস, ১৬ কিলোমিটার। পাহাড় পেঁচিয়ে উঠে গেছে এই রাস্তা। সবুজ পাহাড়ের গায়ে দূরে দূরে ছোট ছোট গ্রাম, ছোট মসজিদ। কিছু পরে শুধুই পর্বতময় এলাকা, লোকালয় নেই। কালো পাহাড়ের মাথায় মেঘের জটা, হিমবাহ আলপনা এঁকেছে পাহাড়ের ঢালে, কিশোরী ঝরনা নেমে আসছে, গহন অরণ্যে বয়ে যাচ্ছে নদী। যেন কোনও শিল্পীর তুলিতে চিত্রিত !
সাধনা পাসের উচ্চতা ১০,২৬৯ ফুট। ১৯৬৫ সালে ইন্দো-পাক যুদ্ধের পর হিন্দি সিনেমার নায়িকা সাধনা শিবদাসানি এখানে এসেছিলেন ভারতীয় সেনাদের মানসিক ভাবে উদ্বুদ্ধ করতে। তারপরই মূল ‘নাস্তাচুন' নাম পরিবর্তন করে গিরিবাটি পরিচিত হয়ে ওঠে সাধনা পাস নামে। পাসের অন্য পাশে করনা উপত্যকা। শীতে পাসের মাথায় বরফ জমে করনা উপত্যকা এ পাশের কাশ্মীরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
খানিকটা সময় কাটাই পাসের মাথায়। গিরিশিরাটি কুয়াশায় ঢাকা। তীব্র ঠান্ডা হাওয়া বইতে থাকে। বিরাট এক সেনাছাউনি আছে এখানে। ছোট ছোট কংক্রিট স্ল্যাবে ঢালাই করা পথ পেরিয়ে নেমে আসি পর্বতের অন্য দিকে, চলি এই তহশিলের বড় জনপদ টাংধারের দিকে। মধ্যে বেশ কয়েকটি গ্রাম। করনা উপত্যকায় প্রবেশের জন্য অনলাইন পারমিট করাতে হয় বা কুপওয়ারার জেলা আধিকারিকের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়। ভারতীয় সেনা সেই পারমিট চেক করে তবেই এগোতে দেন যাত্রীদের। সাধনা পাস থেকে ১৬ কিলোমিটার দূরের টাংধার টাউনে একটা বিশেষ পারমিট করানো হল সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিস থেকে। এই দিকে ভারতের শেষ গ্রাম সীমারি পর্যন্ত যাওয়ার ছাড়পত্র!
यह कहानी Bhraman के February 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Bhraman से और कहानियाँ
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size
