Facebook Pixel কাঠমান্ডুতে পাঁচ দিন | Bhraman - travel - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

কাঠমান্ডুতে পাঁচ দিন

Bhraman

|

November 2024

কাঠমান্ডুর প্রাসাদ, মন্দির, স্তূপ, জলপ্রপাত, পাটনের অপরূপ প্রাচীন সব স্থাপত্য আর নাগরকোটের আকাশজোড়া হিমালয় তুষারশৃঙ্গ— পাঁচদিনের এক জমজমাট ভ্রমণকথা । বর্ষার দিনগুলি বাদে যাওয়া চলে সারাবছর।

- লেখা ও ছবি: উৎপল দাস

কাঠমান্ডুতে পাঁচ দিন

টাঙ্গা, রিকশা, টোটো, চারচাকা! রক্সোল স্টেশনের বাইরে বেরতেই চালকেরা যেন ছেঁকে ধরল! বিহারের রক্সোল, ভারত-নেপাল সীমান্তের স্টেশন। সকাল দশটা বাজে। ঘেরাওয়ের বাইরে এসে একটা টোটো ঠিক করলাম। নেপালের সীমান্ত শহর বীরগঞ্জে প্রবেশদ্বারের মুখে নামিয়ে দেবে। সীমান্তে কিছু নেপালি পুলিশের উপস্থিতি আর শহরে ঢোকার মুখে সুদৃশ্য তোরণ ছাড়া সেটা যে ভিন্‌ দেশ, সেকথা বোঝার উপায় নেই।

এখান থেকে সিমারা এয়ারপোর্টে যাওয়ার জন্য সস্তার টেম্পো-য় উঠলাম। টেম্পো অটোরই বড় সংস্করণ। দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। কে যেন সতর্ক করে দিয়েছিল আসার আগে, বীরগঞ্জে দরদাম করার সময় সাবধান থাকবে। এরা নেপালি টাকায় দরদস্তুর করে আর টাকা নেওয়ার সময় ভারতীয় টাকা চায়। আমাদের একশো টাকা নেপালের একশো ষাট টাকার সমান।

ছোট এয়ারপোর্ট সিমারা। আগে ছোট ছোট প্লেন নামত। ইয়েতি এয়ারলাইন্সের বিকেলের কাঠমান্ডুর ফ্লাইট বুক করা আছে। হাতে যথেষ্ট সময়। ২০২২-এর অক্টোবর মাস, এখনও বেশ গরম! এয়ারপোর্টও শীতাতপ নিয়ন্ত্রিত নয়।

আকাশপথে কুড়ি মিনিট লাগল কাঠমান্ডু পৌঁছতে। সরাসরি হোটেলে এলাম। ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। বড় লন, গাছপালা, উঠোন, নেপালি সাবেকিয়ানা । হাতমুখ ধুয়ে বেরলাম চারপাশটা ঘুরে দেখতে। কাঠমান্ডুর এই থামেল অঞ্চলটি বিদেশিদের খুব প্রিয়। সর্বত্র তাদেরই ভিড়। সন্ধে হয়ে গেছে। রাস্তার দু'ধারে অজস্র দোকান, রেস্তোরাঁ, বার, বেকারি, ট্র্যাভেল এজেন্সির অফিস আলোয় ঝলমল করছে। ট্রেকিং সামগ্রী, শীতবস্ত্র, চিত্রবিচিত্র পোশাক, বই, ফটোগ্রাফ থেকে শুরু করে নেপালি, তিব্বতি মুখোশ, হস্তশিল্পসামগ্রী কী না বিক্রি হচ্ছে! গাড়ি, বাইক, রিকশায় সরু রাস্তাগুলো ছয়লাপ। তার মধ্যেই রক-পপের উচ্চকিত সুর।

পশুপতিনাথ, বৌদ্ধনাথ থামেলের সন্ধে-রাতগুলি যে হট্টগোলপূর্ণ, সকালে ঘুম ভেঙে তা কিন্তু বোঝার উপায় নেই। সূর্যের নরম আলো তেরচা হয়ে গলি-রাস্তায় পড়ে রহস্যময় আলো-ছায়া তৈরি করেছে। একে একে খুলতে থাকে দোকানপাট। বেকারি, ক্যাফেটেরিয়ায় প্রাতরাশের জন্য লোকের ভিড় বাড়তে থাকে। ‘ওম মণিপদ্মে হুম' ধ্বনি খুব মৃদু ভাবে কানে আসছে।

Bhraman

यह कहानी Bhraman के November 2024 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Bhraman से और कहानियाँ

Bhraman

Bhraman

তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে

দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।

time to read

6 mins

January 2026

Bhraman

Bhraman

কেওলাদেও ঘানার জঙ্গলে

ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।

time to read

7 mins

January 2026

Bhraman

Bhraman

চন্দ্রভাগায় রথসপ্তমী

মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।

time to read

4 mins

January 2026

Bhraman

Bhraman

শীতের ট্রেকে কুঁয়ারি পাস

হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।

time to read

4 mins

January 2026

Bhraman

Bhraman

মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে

স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।

time to read

5 mins

January 2026

Bhraman

Bhraman

মাঘী পূর্ণিমায় আউলি

মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।

time to read

3 mins

January 2026

Bhraman

নোটবই

জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।

time to read

3 mins

January 2026

Bhraman

Bhraman

সাহারায় শিহরণ

চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।

time to read

9 mins

January 2026

Bhraman

Bhraman

পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি

নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।

time to read

5 mins

January 2026

Bhraman

Bhraman

সপ্তাশেষের সফর

জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।

time to read

8 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size