Facebook Pixel এক মেধাবী রাজনীতিক | Desh - culture - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

এক মেধাবী রাজনীতিক

Desh

|

January 17, 2025

সাউথ ব্লকের সামনে সূর্যাস্তের দৃশ্যপটে রাষ্ট্রপতি ভবনের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকরা সপ্তাহে একদিন সাংবাদিকদের ভিড়ে কিছুটা বিরক্ত হতেন। কারণ, সে দিন পরমাণু চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সাউথ ব্লক চত্বরে জমায়েত হতো রাজনৈতিক ও গণমাধ্যম মহল।

- অ গ্নি রায়

এক মেধাবী রাজনীতিক

সাউথ ব্লকের সামনে রাইসিনা হিলে সূর্যাস্তের দৃশ্যপটে রাষ্ট্রপতি ভবনের স্থাপত্য দর্শনে আসা গোটা দেশের (এবং বিশ্বের) পর্যটকরা সে-সময় একটু বিরক্ত হতেন বইকি! একটু থমকে আঁচ করারও চেষ্টা করতেন তাঁরা, ঘটনাটা কী ঘটছে। সপ্তাহে একটি দিন।

কারণ, সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে অন্তত জনা পঞ্চাশেক সাংবাদিক, চ্যানেলের ক্যামেরাম্যান, তাঁদের সহকারী, ফোটোগ্রাফার, কিছু ওবি ভ্যান, সকাল থেকে বিকেল সেখানে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে, অথবা স্রেফ বসে গুলতানি করতেন সংলগ্ন বাগিচাগুলিতে। সেই হুজ্জতের মধ্যে নিখাদ পর্যটকদের অস্বস্তি হওয়ারই কথা। পরমাণু চুক্তিময় সেই দিনগুলি রাতগুলিতে আমাদের প্রধান কর্তব্যই ছিল, সাউথ ব্লক চত্বরে ফিল্ডিং করে যাওয়া, কারণ দেশের সবচেয়ে বড় খবর” সেখান থেকেই আসবে। প্রণব মুখোপাধ্যায় তখন বিদেশমন্ত্রী। তাঁর নেতৃত্বে ইউপিএ-১এর সব শরিকদলের নেতারা বৈঠক করতেন এই চুক্তির ভাল-মন্দ দিক নিয়ে। মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীও আসতেন। থাকতেন চার বাম দলের নেতারা। প্রধানমন্ত্রী মনমোহন সিংহর নির্দেশে এই বৈঠক-ব্যবস্থা শুরু করেছিলেন প্রণব। যাঁর প্রধান উদ্দেশ্য ছিল, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তির প্রশ্নে বেঁকে বসা সিপিএম, সিপিআই, আইএসপি এবং ফরোয়ার্ড ব্লককে রাজি করানো। আজকের মতো শক্তিহীন অস্তিত্ব তখন দিল্লিতে ছিল না বামদলগুলির। তাঁদের পঞ্চাশের উপরে সাংসদের ব্লক, সরকারের নির্ণায়ক তখন।

আজ আর বলতে কোনও বাধা নেই, ইউপিএ সরকারের তৎকালীন দু'নম্বর ব্যক্তি প্রণব মুখোপাধ্যায় আদৌ চাননি, মনমোহন সিংহর জেদ মেনে, ভীমবেগে আমেরিকার সঙ্গে চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে। তাই তিনি ঠিক সেটাই করছিলেন, যেটা করতে প্রণব চিরকাল সিদ্ধহস্ত। তিনি কথার জালে, সংলাপের বিস্তারে সময় কাটিয়ে চলেছিলেন প্রকাশ কারাট সীতারাম ইয়েচুরিদের সঙ্গে। এক কথায়, সময় নষ্ট করছিলেন, উদ্দেশ্য ছিল তাঁদের জোট সরকার যেন অটুট থাকে। সুখী পরিবার হয়ে যেন কংগ্রেস এবং বামদল ২০০৯এর লোকসভা ভোটে যেতে পারে। কারণ, তখন জীবনের শেষ লড়াইটা লড়ার জন্য তাঁর যাবতীয় অস্ত্রে শান দিচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। অটলবিহারী বাজপেয়ী অস্তাচলে, নরেন্দ্র মোদী নিছকই গুজরাতের মুখ্যমন্ত্রীমাত্র।

Desh

यह कहानी Desh के January 17, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Desh से और कहानियाँ

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size