कोशिश गोल्ड - मुक्त
ম্যাথেম্যাটিক্স আমাকে মুম্বইয়ে টিকে থাকতে
ANANDALOK
|27 June, 2025
প্রবাসী বাঙালি হলেও, তিনি কলকাতার সঙ্গে আত্মিক যোগ অনুভব করেন। চন্দন রায় সান্যাল নিজের অংকের পড়াশোনাকে সম্বল করে কীভাবে অভিনয়ের পেশায় এলেন? কীভাবে গভীরে ডুব দিয়ে খুঁজে পেয়েছেন নিজের অর্ধনারীশ্বরকে? প্রশ্ন নিয়ে তাঁর মুখোমুখি অংশুমিত্রা দত্ত
-
বাঙালি পুরুষের কাছে তো মা খুব বিশেষ একজন মানুষ । 'ডিয়ার মা' বললে মা সম্পর্কে আপনার কোন কথাটা মনে পড়ে? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার মা বাবাকে সাহায্য করার জন্য সেলসে কাজ করতেন। ডিটারজেন্ট বিক্রি করতেন বাড়ি-বাড়ি ঘুরে। আমরা দিল্লিতে থাকতাম। আমাকে মা বলে দিতেন, 'এখানে চাল রাখা আছে, একটা সিটিতে ভাত হয়ে যাবে। ফ্রিজে ঝোল রাখা আছে, গরম করে নিতে হবে।' তো স্কুল থেকে ফিরে আমার কাজ ছিল, ভাইকে খাবার বানিয়ে দেওয়া। মা বাড়ি ফিরে ভাইকে জিজ্ঞেস করত, সব ঠিক ছিল তো? মায়ের জন্যই ছোটবেলা থেকে রান্নাবান্না শিখে ফেলি। খুব কর্মঠ, লড়াকু মহিলা আমার মা। মায়ের ব্যথা সহ্য করার ক্ষমতাও বেশি। আমার মনে হয়, মহিলাদের সহাশক্তি ছেলেদের চেয়ে বেশি। মেয়েরা অনেক শক্তিশালী জেন্ডার।
মনোবিজ্ঞান বলে, নারীদের মধ্যে পুরুষসত্তা থাকে, পুরুষদেরও একটা নারীসত্তা থাকে। আপনি নিজের সেই নারীসত্তা খুঁজে পেয়েছেন? অবশ্যই। অভিনয়ের ক্ষেত্রে ‘অর্ধনারীশ্বর’ কথাটার তাৎপর্য বিরাট। আমাদের দেশে ছেলেদের বলা হয়, ‘কেঁদো না, পুরুষালি হও...' এগুলো ভার পুরুষদেরও বহন করতে হয়। কাঁদা বা নিজেকে এক্সপ্রেস করার ক্ষেত্রে তো জেন্ডারের কোনও ভূমিকা নেই। 'ডিয়ার মা'-তে আমি বাবার চরিত্রে অভিনয় করছি, কিন্তু ঘটনাচক্রে আমাকে ‘মা' হতে হয় বাচ্চাটির জন্য। সেই বাবার মধ্যে অনেকটা মাতৃত্ব রয়েছে। পেলবতা রয়েছে, যেমনটা মায়েদের মধ্যে থাকে। এমনই অনেক চরিত্রের জন্য আমাকে নিজের নারীসত্তা স্পর্শ করতে হয়েছে।
यह कहानी ANANDALOK के 27 June, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
ANANDALOK से और कहानियाँ
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
