Essayer OR - Gratuit
স্টাইলেই মাত করে দিতেন
Sukhi Grihakon
|April 2025
সামনাসামনি কথা হয়নি কোনওদিন। তবু আপামর বাঙালির মতোই তিনিও মিসেস সেনের প্রচণ্ড ভক্ত। মহানায়িকাকে নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করলেন মাধবী মুখোপাধ্যায়।
-
• আচ্ছা যদি বলি আমার সারা জীবনে মহানায়িকা সুচিত্রা সেনকে সামনাসামনি শুধু দু'-একবারই দেখেছি, তাহলে কতটা অবাক হবেন? কিন্তু এটাই সত্যি! তাঁর সঙ্গে আমার কোনও ফোনালাপ হয়নি। সামনাসামনি কোনও কথাবার্তাও হয়নি। ওই চোখের দেখা বলতে পারেন। তবে তাঁর অভিনয়ের প্রচণ্ড ভক্ত আমি। তখন আমার ‘কাঁকনতলার লাইট রেলওয়ে' ছবিটা মুক্তি পেয়েছে। প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের গল্প নিয়ে ছবি। তিনিই পরিচালক। ছবিটা ১৯৫০ সালে মুক্তি পেয়েছিল। আমি '৪৯ সালে অভিনয় জগতে এসেছিলাম। মোটামুটি সেরকম সময় অর্থাৎ '৫০-'৫১ সালের গোড়ায় ইন্দ্রপুরী স্টুডিওতে একটা শ্যুটিংয়ে সুচিত্রা সেনকে প্রথম দেখি। একটু রোগা, চোখ দুটো ভারি সুন্দর। বড় বড়। আর হাসিটাও বেশ। দেখেই আমার খুব ভালো লেগে গিয়েছিল। তখন আমার বয়সও অল্প। কেন জানি না, সুচিত্রা সেনের চেহারাটা আমার চোখে লেগে রইল। অভিনেত্রী হিসেবে সুচিত্রা সেনকে আমার কেমন লাগে একথা অনেক সাংবাদিকই অনেকবার আমার কাছে জানতে চেয়েছেন। তাহলে বলি, উনি এমন একটা স্টাইল নিয়ে এসেছিলেন বাংলা সিনেমায়, যা আগে কখনও দেখা যায়নি। আর সেই স্টাইলের এমনই অমোঘ আকর্ষণ, দর্শকরা মুগ্ধ হয়েছেন দিনের পর দিন, বছরের পর বছর। সত্যি বলছি, বাংলা ছবির এ এক ঐতিহাসিক ব্যাপার যা আগে কখনও ঘটেনি। এদিক থেকে ভাবলে সুচিত্রা সেন অবশ্যই একটা বিরল ইতিহাস সৃষ্টি করেছেন টালিগঞ্জে যার ফলশ্রুতি তিনি আমজনতার ‘সুচিত্রা সেন' হয়ে ওঠেন অচিরেই। পুরো রুপোলি পর্দাটা তাঁর গ্ল্যামারের দ্যুতিতে, তাঁর অভিনয়ের নৈপুণ্যে ভরে থাকত। তাঁর তাকানো, হাঁটাচলা সব কিছু একেবারে অন্যরকম লাগত দর্শকদের। আর উত্তম-সুচিত্রা তো সর্বকালের সেরা রোম্যান্টিক জুটি। স্বপ্নের নায়ক নায়িকা তাঁরা। আসলে এই স্টাইল আশ্রিত অভিনয়ের ক্ষেত্রে শ্রীমতী সেন যেটা মনে করেছেন, সেটাই করেছেন। যা চেয়েছেন, সেটাই শতকরা একশো ভাগ হয়েছে। এটা কিন্তু সোজা ব্যাপার নয়। অভিনয়ের প্রথম শর্ত হল আমি যা করব, আমি পর্দায় যা তুলে ধরব, তোমাকে তাই দেখতে হবে। এক্ষেত্রে সুচিত্রা সেন একশো ভাগ সফল। তিনি পর্দায় যে জাদু ছড়িয়েছেন, লোকে তাই দেখেছে। দেখে আপ্লুত হয়েছে।
Cette histoire est tirée de l'édition April 2025 de Sukhi Grihakon.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size
