Essayer OR - Gratuit
মহানায়ক আজও কেন অনন্য?
Sukhi Grihakon
|September 2024
উত্তমকুমার এবং সুচিত্রা সেন। পরদার এই জুটিকে নিয়ে আগ্রহের শেষ নেই আজও। তাঁদের সম্পর্কটা কীভাবে দেখতেন সুপ্রিয়া দেবী? মহানায়কের অন্য সব নায়িকা যেমন শর্মিলা ঠাকুর, তনুজা, অপর্ণা সেনই বা কী বলেন উত্তমকুমারকে নিয়ে? লিখেছেন সুমন গুপ্ত।
• মহানায়ক উত্তমকুমারের সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কি কখনও ভুল বুঝেছিলেন সুপ্রিয়াদেবী? উত্তমসুচিত্রার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কী চোখে দেখতেন বেণুদি? এই নিবন্ধের শুরুতেই এরকম দু'একটি প্রশ্নের অবতারণা করার পিছনে কারণ আছে। একদিন দুপুরে সুপ্রিয়াদেবী বাড়িতে বসে গল্পের বই পড়ছেন। এমন সময় ঝনঝন করে ফোন বেজে ওঠে। সেদিন সকাল থেকেই কলকাতার আকাশ ভেঙে বৃষ্টি। বেণুদির ফোন তুলতেই মনে হল, রমাদির (সুচিত্রা সেন) গলা। অন্য প্রসঙ্গে না গিয়ে সরাসরি উত্তমকুমারের কথা জিজ্ঞাসা করলেন— উতু আছে বাড়িতে? সুচিত্রা সেন কখনও খেয়ালের বশে বা দারুণ মুডে থাকলে উত্তমকুমারকে ‘উতু’ বলতেন।
বেণুদি বললেন, “উত্তম তো বাড়িতে নেই।' সুচিত্রা সেন রীতিমতো অবাক হয়ে বললেন, ‘সে কী, এই বৃষ্টিতে বাড়িতে নেই? কলকাতা প্রায় ভেসে যাচ্ছে।' বেণুদি একটু যেন অভিমানের সুরেই বললেন, 'শ্যুটিংয়ে গিয়েছে। তুমি তো জানো রমাদি, শ্যুটিং থাকলে কোনওভাবেই ওকে বাড়িতে আটকে রাখা মুশকিল। উত্তম শ্যুটিংয়ে যাক আমার ইচ্ছে ছিল না। কিন্তু ওকে শেষ পর্যন্ত বেরতেই হল। পৃথিবী রসাতলে যাক, উত্তম শ্যুটিংয়ে যাবেই।'
ফোনের অন্যপ্রান্তে কয়েক মুহূর্তের নীরবতা। তারপর মহানায়িকা বললেন, ‘উতু শ্যুটিংয়ে গিয়েছে? ভীষণ চুমু খেতে ইচ্ছে করছিল!' বেণুদি বললেন, ‘ভালোই তো। তুমি বাড়িতে আছ তো। ও যেখানে শ্যুটিং করতে গিয়েছে সেখানে ফোন করে আমি বলে দিচ্ছি। শ্যুটিং প্যাকআপ হয়ে যাওয়ার পর তোমার বাড়ি চলে যায় যেন। এরপর রমাদি খুব অবাক হয়ে বললেন, “আমার কথা শুনে হিংসে হচ্ছে না তোমার? তুমি এত শান্তভাবে কথাগুলো বলতে পারলে?”
Cette histoire est tirée de l'édition September 2024 de Sukhi Grihakon.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size
