Facebook Pixel অন্নপূর্ণার অঙ্গনে | SANANDA - womens-interest - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

অন্নপূর্ণার অঙ্গনে

SANANDA

|

October 15, 2025

নেপালের অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার সৌন্দর্য অনন্য। তেমনই রোমাঞ্চময় মুলদে পিক অভিযান। অভিজ্ঞতা বর্ণনে শিলাদিত্য মুখোপাধ্যায় ।

- শিলাদিত্য মুখোপাধ্যায় ।

নভেম্বর মাস। বাতাসে হিমের পুলকিত আভাস লেগে মনটা পাহাড়ের জন্য এই উদাস ন তো আবার এই উসখুস। শেষমেশ যাবতীয় টানাপড়েনকে টাটা করে বেরিয়ে পড়া। কর্মব্যস্ত জীবন থেকে পালানোর এবারের ঠিকানা পড়শি নেপালের অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া।

হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস এই সবে এসে দাঁড়াল সগৌলি জংশন। সাতসকালে বিহারের ছোট্ট জনপদটা ফিনফিনে কুয়াশার চাদরে গা ঢেকেছে। মনে পড়ে গেল, ইঙ্গ-নেপাল যুদ্ধ শেষে ঐতিহাসিক সেই সগৌলির সন্ধির কথা। অতএব, নেপাল আর বেশি দূরে নয়। ঘণ্টা দুয়েক বাদে নামলাম রক্সোল। টাঙ্গা না-পসন্দ, তাই স্টেশনের বাইরে থেকে রিকশা নিলাম বীরগঞ্জ বর্ডার অবধি। সময় লাগল মিনিট পনেরো। মোবাইল সিমের বন্দোবস্ত আর কারেন্সি এক্সচেঞ্জ সেরে একটা টোটো নিয়ে চললাম বীরগঞ্জ বাসপার্ক। এখান থেকেই পোখরা যাওয়ার সরাসরি বাস রয়েছে। বারোটায় বাস ছাড়ল। রাস্তার অবস্থা খুব ভাল না হলেও এই দীর্ঘ যাত্রায় প্রকৃতি যে নিরাশ করবে না সে কথা আগেভাগেই জানতাম। পারসা ন্যাশনাল পার্কের বুক চিরে হেতাউড়া, নারায়ণগড় হয়ে ছুটে চলল বাস। মুগলিং অবধি সঙ্গী ত্রিশুলি নদী। তার টলটলে জলে তখন বেলাশেষের মায়াময় লালচে আলো পিছলে পড়ছে। ছোট্ট খাবারের বিরতি শেষে রাত আটটা নাগাদ পৌঁছোলাম পোখরা। রীতিমতো জমকালো লেক সাইড। একটা তিব্বতি রেস্তরাঁয় ডিনার সেরে চেক-ইন করলাম। গেস্ট-হাউস বুক করে রাখাই ছিল। মালিক হ্যারি দাই ভারী মজার মানুষ। অতিথিদের প্রতি তার আবেদন, “নো ওরি, হোয়েন দেয়ার ইজ্ হ্যারি।” সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই আমাদের অন্নপূর্ণা কনজারবেশন এরিয়া পারমিট (ACAP) বানিয়ে দিলেন। খানিক আড্ডা দিয়ে শোওয়ার প্রস্তুতি নিলাম।

PLUS D'HISTOIRES DE SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size