Essayer OR - Gratuit
নিদ্রা এবং অনিদ্রা
Grihshobha - Bangla
|January 2026
ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
-
কারও ঘুমোনোর সময় খুবই কম, কেউ-বা আবার ঘুমোতে চেয়েও ঘুমোতে পারেন না। তবে কারণ যাইহোক, ঘুম কিন্তু জরুরি। কারণ, জীবনের তিনভাগের একভাগ সময় ঘুমোতে পারলে সুফল পাওয়া যায়। আসলে, সুস্থতার জন্য চাই আরামের ঘুম। তাই, কম ঘুমোনোর কী ফল হতে পারে কিংবা সুস্থতার জন্য কীভাবে, কতটা ঘুমোবেন, সেই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। সমীক্ষা অনুযায়ী বলা যায়, টানা সাত-আট ঘণ্টা না ঘুমোলে, মস্তিষ্কের স্বাভাবিকতা নষ্ট হয়। এভাবে দীর্ঘদিন না ঘুমোলে, বড়ো কোনও অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। প্রসঙ্গত বলা যায়, প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ স্লিপ ডিসঅর্ডার-এ আক্রান্ত।
আসলে, অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। তাই বলা বাহুল্য, ঘুম এক অমূল্য সম্পদ। সারাদিনের ক্লান্তি দূরীভূত হয় ঘুমের মাধ্যমেই। খিদে, আনন্দ, ভয়, মৈথুন এবং নিদ্রা— এসব এমন এক প্রাকৃতিক প্রক্রিয়া, যা প্রায় দমিয়ে রাখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ঘুম না হওয়ার জন্য মানসিক কারণই থাকে প্রধান ভূমিকায়। নানারকম মানসিক চাপের কারণে রাতে ঘুম আসে না। কিন্তু পর্যাপ্ত ঘুম জরুরি। অবশ্য অনেকে কম ঘুমিয়েও ফ্রেশ থাকতে পারেন, তাই তাদের ব্যতিক্রম হিসাবে ধরে নেওয়া যেতে পারে। তবে কম সময় ঘুমোলেও, যদি তা আরামের ঘুম হয়, তাহলে ক্ষতি নেই। সাধারণ ভাবে নবজাতকের জন্য কুড়ি ঘণ্টা, ছয় থেকে সাত বছর বয়সিদের জন্য বারো ঘণ্টা এবং প্রাপ্তবয়স্কদের জন্য অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। তবে ৪৫ বছর বয়সের পর কিছুটা ঘুম কম হয় অনেকের, এতে অবশ্য তেমন কোনও ক্ষতি নেই। কারণ, বয়স বাড়লে ঘুমও কমে যায়। আর যা উল্লেখযোগ্য তা হল, দশ ঘণ্টা খারাপ ঘুমের পরিবর্তে, চার-পাঁচ ঘণ্টা আরামের ঘুম অনেক ভালো।
কম ঘুমের সমস্যা ঘুম কম হলে শরীর ও মন দুই-ই খারাপ থাকে। সারাদিন ঝিমুনি ভাব থাকে এবং চনমনে থাকার অনুভূতিটাই নষ্ট হয়ে যায়। সব কাজে নিষ্ঠা ও একাগ্রতা কমে যায় এবং ভুল হতে থাকে। গ্যাস, মাথাব্যথা এবং দিনভর একপ্রকার শারীরিক অস্থিরতার সমস্যায় ভুগতে হয় ঘুম কম হলে। শুধু তাই নয়, দীর্ঘদিন যদি ঘুম কম হতে থাকে, তাহলে ইমিউন সিস্টেম-এর উপর খারাপ প্রভাব পড়ে। এর ফলে, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, হার্ট-এর সমস্যা, ব্রেন স্ট্রোক, লিভার প্রভৃতির সমস্যায় ভুগতে হয়।
Cette histoire est tirée de l'édition January 2026 de Grihshobha - Bangla.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Grihshobha - Bangla
Grihshobha - Bangla
বাগানবিলাস
স্মৃতি, প্রেম আর বিভ্রমের দোলাচলে তিতাসের জীবনে এক বাগানবিলাস ঘেরা বাড়ি হয়ে ওঠে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে, সে খুঁজে ফেরে এমন এক অনুভূতি যা সময়ও মুছে দিতে পারেনি।
6 mins
January 2026
Grihshobha - Bangla
নতুন বছর নতুন আশা
যা গেছে তা যাক। অপ্রীতিকর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে, আগামীকে বরণ করে নিন। ২০২৬-এর শুরু থেকেই জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলবেন, সেই দিশা দেখাচ্ছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
NATIONAL MOVIE MAGIC রংবেরং-এর রুপোলি ঝলক
এআই প্রযুক্তির ব্যবহার সাধারণ দর্শকদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তেজস আদিত্য জোশী, অসীম আনন্দ কুড়েকর এবং প্রতীক ওমকার কেলকরের সংগীত গড়পড়তা। তবে, গানগুলো অর্থবহ।
3 mins
January 2026
Grihshobha - Bangla
সিস্টিক ফাইব্রোসিস
সিস্টিক ফাইব্রোসিস কী? এই রোগটি সম্পর্কে কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. শিভারেশমী উন্নিথান-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।
3 mins
January 2026
Grihshobha - Bangla
নিদ্রা এবং অনিদ্রা
ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
হোটেল ব্লু স্টার
ক্ষমতা, লালসা আর অসহায়তার টানাপোড়েনে এক নারীর জীবনের কঠিন বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্বের করুণ কাহিনি। এই গল্প প্রশ্ন তোলে— টিকে থাকার মূল্যে মানুষ কতটা নিজেকে বিসর্জন দিতে বাধ্য হয়।
12 mins
January 2026
Grihshobha - Bangla
শাহরুখ তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা
তিনি শুধু রুপোলি পর্দায় ভালোবাসার রাজা নন, অর্থ-সম্পত্তির মালিক হিসাবেও তিনি রাজার রাজা...
3 mins
January 2026
Grihshobha - Bangla
প্রেমনগরী পারী
পালিয়ে আসা অতীত হঠাৎ বর্তমানের শোয়ার ঘরেই ফিরে এলে মানুষ বুঝতে শেখে—নিজের চাওয়া-না চাওয়ায় জীবন চলে না। সময়ই একমাত্র উত্তর দেয়, কারণ সব সুর একসঙ্গে কখনও মধুর হয় না।
4 mins
January 2026
Grihshobha - Bangla
মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথে
দুর্গম গিরিপথ। কিন্তু কী অপূৰ্ব প্ৰকৃতি! বাতাসে ফুলের সুবাস আর গাছে-গাছে পাখির কলতান, মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথ দর্শন করে এসে লিখেছেন বিধান তুঙ্গ।
7 mins
January 2026
Grihshobha - Bangla
নিউ ইয়ার স্পেশাল পার্টি মেক-আপ
পার্টি মানেই চাই পারফেক্ট মেক-আপ। আর তাই নিউ ইয়ার স্পেশাল পার্টিতে যাওয়ার আগে, নিজেকে কীভাবে সাজিয়ে তুলে সবার নজর কাড়বেন, সেই পরামর্শ দিচ্ছেন লেখা মৌলিক।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

