Facebook Pixel জেনেশুনে বিষ পান! | Sarir O Sasthya - health - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

জেনেশুনে বিষ পান!

Sarir O Sasthya

|

November 2022

‘ভারতে যে পরিমাণ জল ভূগর্ভ থেকে তোলা হয়, তার পরিমাণ চীন এবং আমেরিকায় তোলা ভূগর্ভের জলের মিলিত পরিমাণের চেয়ে বেশি।'

জেনেশুনে বিষ পান!

মহাভারতে ভীষ্ম পর্বে বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধে শরশয্যায় শায়িত ভীষ্মের তেষ্টা মেটাতে অর্জুন ভূমিতে তির ছুঁড়ে তাৎক্ষণিক ফোয়ারা সৃষ্টি করেছিলেন। সেই উত্থিত জলে মহামতি ভীষ্ম তাঁর তৃষ্ণা নিবারণ করেন। কিন্তু ভূগর্ভের জলস্তর গত কয়েক দশকে এতটাই নীচে নেমে গেছে যে, কোন মহাশক্তিশালী তির ছুঁড়েও ভৌম জলের নাগাল পাওয়া এখন প্রায় অসম্ভব। নীতি আয়োগের রিপোর্ট আমাদের চোখকান খুলে দিয়েছে। ভয়ঙ্কর অবস্থা এখন ভূগর্ভস্থ জলের ভাণ্ডারের। রাষ্ট্রসঙ্ঘের সাম্প্রতিক ‘বিশ্বের জল বিকাশ প্রতিবেদনে দেখা যাচ্ছে, পৃথিবীতে প্রাপ্ত টাটকা তরল জলের পরিমাণ ১০৬ লক্ষ ঘন কিলোমিটার যার ৯৯ শতাংশ ভূগর্ভস্থ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাটির তলা থেকে জল

উত্তোলনের পরিমাণ বছরে ৩ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর মানবসম্পদের ১৭.৫ শতাংশ মানুষ থাকেন ভারতে। এই মাটির নীচের জলের পরিমাণ ধীরে ধীরে আমাদের সকলের অলক্ষ্যে লুপ্ত হয়ে যাচ্ছে। হিমশৈল থেকে সৃষ্ট নদীগুলোয় I | 1 (ভারতে যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র) সারা বছর কিছু না কিছু বরফ-গলা জল এসেই যায়, কিন্তু অন্যান্য নদীগুলোয় (যেমন দক্ষিণ ভারতের নর্মদা-কৃষ্ণা-কাবেরী) আর পুকুর-খাল-বিলে জল আসে কোথা থেকে! অবশ্যই বৃষ্টি থেকে। মাটির ঠিক নীচে থাকে ভূগর্ভস্থ জলের একটা স্তর, যাকে আমরা বলি ‘ওয়াটার টেবল'। মূলত বৃষ্টির জল জমে তৈরি এই জলতল আমাদের বিভিন্ন জলাশয়ে জলের জোগান দেয়। এর নীচে থাকে ভূগর্ভস্থ জলের সম্ভার যাকে আমরা ‘অ্যাকুইফার’ বলে জানি, যার অবস্থান কোথাও জলতলের কাছাকাছি আবার কোথাও মাটির অনেক গভীরে, প্রায় বিচ্ছিন্ন অবস্থায় বিরাজ করে। ভূতলে উন্মুক্ত যে জলভাণ্ডার যেমন নদী, পুকুর ইত্যাদি রয়েছে, সেখান থেকে যেমন জল তুলে নেওয়া হয় এবং জল বাষ্প হয়ে যায় (ডিসচার্জ), তেমনই বৃষ্টির সময় সেই জলভাণ্ডার ফের পূর্ণ হয়ে ওঠে (রিচার্জ)। বৃষ্টির জল চুঁইয়ে ঢুকে জলতল অবধিও সহজেই পৌঁছে যায়। সুতরাং এই জলতলের জলের সম্ভার অফুরন্ত না হলেও পুনর্নবীকরণযোগ্য। ওয়াটার টেবলের নীচের মাটি জলে সম্পৃক্ত হলে সেই জল চুঁইয়ে ভূগর্ভস্থ জলভাণ্ডার অবধি পৌঁছে তাকেও রিচার্জ করতে পারে। কিন্তু যে

PLUS D'HISTOIRES DE Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Translate

Share

-
+

Change font size