Essayer OR - Gratuit
এক কল্যাণের সূচনা
Desh
|January 17, 2025
আলোচ্য গ্রন্থের লেখক নিজে চিকিৎসক হওয়ায়, সুযোগ পেলেই আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রাচীন পদ্ধতিগুলি বিচার করেছেন।
গত শতকের শেষ | পর্বে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বিবিধবিদ্যাসংগ্রহ গ্রন্থমালা প্রকাশ করতে শুরু করে। সপ্তম বইয়ের বিষয় ছিল প্রাচীন ভারতবর্ষে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি। তার দেড় দশক আগে সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন এনশেন্ট ইন্ডিয়া (১৯৭৭) লিখে সাড়া ফেলে দিয়েছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। আশ্চর্য সমাপতন, সেই সংহত, মূল্যবান পুস্তিকাটির নামও ছিল প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান (১৯৯২)। লেখক ছিলেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী তথা দার্শনিক। সেই সূত্রেই তাঁর আলোচনার মূল অভিমুখ নির্ধারিত। ‘ভূমিকা’-য় তিনি সে-কথা জানিয়েছিলেন, 'ধর্মশাস্ত্র নামে দেশের আইন গ্রন্থগুলিতে বারবার চিকিৎসক ও তাঁদের চিকিৎসাবিজ্ঞানের বিরুদ্ধে তীব্র বিদ্বেষ আমাকে বিশেষ কৌতূহলী করে। মানবকল্যাণের পক্ষে অপরিহার্য এই বিদ্যার বিরুদ্ধে আইনকারদের [বা, ধর্মশাস্ত্রকারদের] অমন ঘৃণা কেন? বিষয়টি বোঝবার আশায় [চরক ও সুশ্রুত] সংহিতা দুটি পড়ে দেখবার আগ্রহ প্রবল হয়।' পুস্তিকাটির সমনামী আলোচ্য এই গ্রন্থটিরও এক বড় অংশ আবর্তিত এই ক্ষোভকে কেন্দ্র করে: সংহিতাদ্বয়ে বিজ্ঞান ও অবিজ্ঞানের অদ্ভুত সহাবস্থান, উচ্চ-নীচ নির্বিশেষে সকল বর্ণের চিকিৎসা করার দায়ে ভিষকদের অপবিত্র হিসেবে চিহ্নিত করা ইত্যাদি। কিন্তু তা ছাড়াও এই গ্রন্থের আলোচ্য বিষয় আরও অনেক বিস্তৃত। এখানে সংহিতাদ্বয় ছাড়াও সিন্ধু সভ্যতার চিকিৎসা, বৌদ্ধ চিকিৎসাপদ্ধতি নিয়েও তথ্য খোঁজার চেষ্টা করা হয়েছে।
Cette histoire est tirée de l'édition January 17, 2025 de Desh.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

