Essayer OR - Gratuit
খোলা-মনের বিশ্লেষণী আলাপ
Desh
|February 02, 2025
হাসিনা-সরকারের বিরুদ্ধে অসন্তোষের জমিতে জন্ম নিয়েছে যে সব অতীতবোধ ও সংস্কৃতিচিন্তা, এই বই সেই সব সমসাময়িক চিন্তার একটি ফসল ও দলিল।
মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক। বাংলাদেশের নতুন সরকার তাঁকে ঢাকার বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত করেছেন। আজমের এই বইটি বাংলাদেশের জাতীয়তাবাদ, রাষ্ট্রের চেহারা ও চরিত্র, সংখ্যাগরিষ্ঠ মানুষের মুসলিম পরিচিতি ও সংস্কৃতি, আধুনিকতার বোধ ইত্যাদির সঙ্গে একটি বোঝাপড়ার বয়ান। হাসিনা-সরকারের বিরুদ্ধে অসন্তোষের জমিতে জন্ম নিয়েছে যে সব অতীতবোধ ও সংস্কৃতিচিন্তা, এই বই সেই সব সমসাময়িক চিন্তার একটি ফসল ও দলিল। আজমের চিন্তার শিকড় রয়েছে বাংলাদেশে শিক্ষিত, মধ্যবিত্ত, ভদ্রলোক মানুষের জীবনযাপনের যে দৈনন্দিনতা, সেই প্রাত্যহিকতায়। আর বইটির আগাগোড়াই আছে উনিশ ও বিশ শতকের হিন্দু ভদ্রলোকের ইতিহাসের সঙ্গে কথোপকথনের প্রয়াস ও আমাদের আত্মসমালোচনামূলক, নিম্নবর্গীয় ইতিহাসে রচনার ধারার সঙ্গে—আজমের ভাষায়— ‘পর্যালোচনামূলক সম্পৃক্তি' (critical engagement)-র ভিত্তিতে কোনও সংযোগসূত্র খোঁজার একটি দৃশ্যমান ইচ্ছে। এই ভাবনা ও তথ্যসমৃদ্ধ বইটি আলোচনা করার আগে একটু গৌরচন্দ্রিকা করে নেওয়া দরকার। গত জুলাই মাসে বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের ফলে একটি গণঅভ্যুত্থান হয়ে ৫ অগস্ট অকস্মাৎই আমরা জানতে পারি যে, শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অনেক মানুষের স্বৈরতান্ত্রিক ও অগণতান্ত্রিক রাষ্ট্রপরিচালনার, নিপীড়নের ও বিশেষ করে গত দশ বছরে ন্যায্য ও মুক্ত নির্বাচন না-হতে দেওয়ার অভিযোগ—যা বাংলাদেশে কান পাতলেই শোনা যেত- যেন অবশেষে একটি চূড়ান্ত বিক্ষোভ হয়ে ফেটে পড়ে। এই আকস্মিক পরিণতির জন্য ভারতবর্ষে বা এ-পার বাংলায় আমরা তো মানসিক ভাবে প্রস্তুত ছিলামই না। এ-কথা তো অস্বীকার করার নয় যে, শেখ হাসিনার আমলে পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের যাতায়াত, মেলামেশা ও সাংস্কৃতিক লেনদেন অনেক বেড়েছিল। এমনকি, শেখ হাসিনা স্বয়ং এই পরিণতির জন্য প্রস্তুত ছিলেন বলেও মনে হয় না। এই ভাবে একটি রাষ্ট্রের শাসনব্যবস্থা বদল হয়ে যাওয়া এ-পার বাংলায় আমাদের রাজনৈতিক-রাষ্ট্রিক অভিজ্ঞতার মধ্যে পড়ে না। পশ্চিমবঙ্গ একটি বড় ও বহুভাষী জাতি-রাষ্ট্রের অঙ্গরাজ্য; বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে নিজেই একটি জাতি-রাষ্ট্রের সম্মান কেড়ে নিয়েছে। ১৯৪৭-উত্তর ওঁদের সাংবিধানিক ইতিহাস ও ঐতিহ্য আমাদের তুলনীয় ঐতিহ্যের চেয়ে খুবই আলাদা। পশ্চিমবঙ্গে গণবিক্ষোভ এই ভাবে ফেটে পড়লে প্
Cette histoire est tirée de l'édition February 02, 2025 de Desh.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

