Facebook Pixel ভাবনা-জাগানো বই | Desh - culture - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

ভাবনা-জাগানো বই

Desh

|

February 02, 2025

স্ববিরোধের দোলাচলে আন্দোলিত এক আর্ত রবীন্দ্রনাথের ভাস্কর্য নির্মাণ করে শঙ্খ ঘোষের কলম। তাই বারে বারে ফিরে দেখতে হয় এই বই।

- সুশোভন অধিকারী

ভাবনা-জাগানো বই

প্রিয় বইয়ের কথা ভাবতে বসলে এক বার থমকে দাঁড়াতে হয়। বই তো | বটেই, প্রিয় গানের তালিকাও খানিক দীর্ঘ হয়ে উঠবে। এর চেয়ে বোধহয় প্রিয় কবি, শিল্পী বা তাঁর ছবির কথা বলা আমার পক্ষে সহজ। ছবির কথায় ভ্যান গখ-এর স্টারি নাইট, মাতিস-এর জয় অফ লাইফ কিংবা পিকাসোর গের্নিকা বা এডওয়ার্ড মুঙ্খের ক্রাই ইত্যাদি ছবির নাম এক লহমায় মনে পড়ে। কেবল তাই-বা বলি কেন? আমার মতে রবীন্দ্রনাথের ল্যান্ডস্কেপ সিরিজের স্বপ্নমাখা সন্ধ্যার মেঘমালার যে-কোনও ছবি সেরার মুকুট ছিনিয়ে নিয়ে যাবে। তবে প্রিয় রবীন্দ্রগান নির্বাচনের ক্ষেত্রে এত সহজ সিদ্ধান্তে আসা যাবে না। আজও গীতবিতান-এর একাধিক গান শুনে মনে হয় কী আশ্চর্য, এ যে আমারই মনের কথা সুরে গাঁথা মালার মতো জড়িয়ে আছে। কী আশ্চর্য অনুভবে আমার নিভৃত অন্তরের অব্যক্ত অনুভূতিপুঞ্জ এমন করে প্রকাশিত হয়ে উঠল? কোন মায়ামন্ত্রে 'আমার না বলা বাণী' এসে পৌঁছোল কবির কলমপ্রান্তে! একই ভাবে তাঁর লেখনীর প্রসঙ্গ উঠলে তলিয়ে ভাবতে হয়। যোগাযোগ না চতুরঙ্গ, ঘরে বাইরে না রক্তকরবী, প্রিয় হিসেবে কোনটা বাদ দিয়ে কাকে বেছে নেব? নাকি তাঁর ছোটগল্পের ঝুলি থেকে আমার প্রিয়টিকে খুঁজে নিতে চাইব? সে-ও কি নিতান্ত সহজ? যাক সে কথা, সময়ের নিরিখে আর-একটু সামনে এগিয়ে আসি। সাধারণ ভাবে হাতের কাছে যা আসে, গোগ্রাসে তাই পড়ে ফেলি, তেমন আগ্রাসী পাঠক নই। আমার মন খানিক বাছাই করে নেওয়ার পক্ষপাতী। একটু নেড়েচেড়ে আলগোছে চোখ বুলিয়ে তার পরে তাকে নিয়ে বসতে ইচ্ছে করে। আবার বন্ধুদের কাছে শুনে, পত্রপত্রিকায় ভাল রিভিউ নজরে এলে সে বই পড়ার আগ্রহ জন্মায়। যদিও তার প্রকারভেদ আছে। বলা দরকার, সাধারণ গল্প-উপন্যাসের চেয়ে প্রবন্ধের দিকেই আমার আগ্রহের পাল্লা খানিক ভারী। বিশেষ করে প্রবন্ধের অন্দরে তিল তিল করে গড়া যুক্তিনিষ্ঠ বিশ্লেষণের পরত আমার কাছে কোনও রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্পের চেয়ে আকর্ষক। এমন লেখা পড়লেও আবার তা ফিরে পড়তে ইচ্ছে করে। কেবল ইচ্ছে নয়, ভিতরের তাগিদ থেকে আবার পড়তে চাই। হয়তো পরের বার সে বইয়ের পাতায় জেগে ওঠে নতুন ইশারা—যা পূর্বপাঠে চোখ এড়িয়েছে।

PLUS D'HISTOIRES DE Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size