Essayer OR - Gratuit
আমার অভিভাবক
ANANDALOK
|November 12, 2025
সলিল চৌধুরীকে ‘পিতা' বলে মানেন তিনি। শুধু সঙ্গীত নয়, জীবনের উপরেও গভীর প্রভাব রেখেছেন সলিল। দেবজ্যোতি মিশ্রর আবেগময় শ্রদ্ধার্ঘ্য...
-
এই পৃথিবীতে সব ভাল হয়তো আপনা | আপনি হয়ে যায়। মহাকাল যেন সাক্ষাৎ হ্যামলিন। তিনি বাঁশি বাজাচ্ছেন। আমরা একে-একে এগোচ্ছি তাঁর দিকে। নদী যেমন এগিয়ে যায় সমুদ্রের দিকে। সলিল সাগরে আমিও মিশে গেছি কালের নদী হয়ে। সলিল চৌধুরীর সঙ্গে আমার দেখা হওয়ার ঘটনাটা হঠাৎ করেই ঘটেছিল। এমন দিন জীবনে একবারই আসে। আমি তখন ‘প্রতিধ্বনি' নামে একটা কয়্যারের দলে বেহালা বাজাই। সবে টুয়েলভ পাস করেছি বা কলেজে ঢুকেছি। সন্ধ্যাগুলো সুরে কাটে। ঘরে ফিরেও নোটবই খুলি, নতুন কিছু বানানোর স্বপ্নে।
একদিন কয়্যারের অনুষ্ঠান দেখতে এলেন সলিল চৌধুরী। মঞ্চে আমি বেহালা বাজাচ্ছি, হঠাৎ দেখি তিনি উঠে এলেন সামনে। মনে হল, কেউ আমার পায়ে পেরেক মেরে দিয়েছে! শরীর নড়ছে না। শুধু আলো এসে পড়ছে তাঁর মুখে, আর আমার চোখে ঝলসে উঠছে বিস্ময়! সলিলদা তো সূর্য। তাঁকে সামনে দেখা মানে চোখ ঝলসে যাবেই। বাজনা শেষ হলে তিনি বললেন, “তুমি ভালো বাজাও।” এইটুকু একটা কথা। কিন্তু শুনে মনে হল যেন আকাশবাণী! আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। বলা যায়, জীবন নদী বাঁক নিল নতুন দিকে। তারপর যেন সব নিজে থেকেই ঘটতে থাকল। তিনি বললেন, নতুন এক সঙ্গীতদল তৈরি করছেন, সেখানে আমাকে চান। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না কথাটা। কিন্তু তাঁর কণ্ঠে এমন এক নিশ্চয়তা ছিল, যা প্রশ্নের অবকাশ রাখেনি। সলিলদার স্ত্রী সবিতা চৌধুরীর সঙ্গে প্রথমবার মঞ্চে বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতা ভুলতে পারব না কোনওদিন। উনি ছিলেন আমার ‘মাতৃরূপেণ সংস্থিতা’। ওঁর গলায় এমন এক উষ্ণতা, যেন গান নয়, এক জনপদের প্রাণ কথা বলছে। আমি তখন শুধু শুনছি, বাজাচ্ছি, আর মনে রাখছি। সলিল চৌধুরীর প্রতিটি সুরের ভেতরে একটা গল্প আছে, একটা সময়ের গন্ধ আছে। সেটা অনুভব করেছি।
Cette histoire est tirée de l'édition November 12, 2025 de ANANDALOK.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

