Essayer OR - Gratuit
জয়-লোপার জীবন গাড়িতে
ANANDALOK
|27 May, 2025
তিন দশক একসঙ্গে থাকলেন তাঁরা। মেনে নিলেন, গানই তাঁদের সম্পর্কের মূল সূত্র। তবে লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার জীবনের নতুন আঙ্গিক খুঁজে পেলেন এত বছর পরে। শুনলেন সায়ক বসু
'জয় লোপা এক্সপ্রেস'-এর মাধ্যমে আপনারা দু'জন একসঙ্গে লাইভ কনসার্ট করা শুরু করেছেন, তার জন্য শুভেচ্ছা। এত প্রশংসিত হওয়ার জন্যও। কিন্তু শোনা যাচ্ছে, খুব নিয়মিত শো করবেন না আপনারা? লোপামুদ্রা: একদমই করব না। কারণ কোনও জিনিস বেশি হলে, তার ভালত্ব আর থাকে না।
জয়: তাছাড়া লোপার নিজের ব্যান্ড আছে, আমার নিজস্ব কাজ আছে। সেই দিকগুলোও তো ভাবতে হবে। আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম, ব্যাপারটা খানিক এক্সক্লুসিভ রাখব, যাতে চাহিদাটা থাকে।
কিন্তু জয়-লোপার সম্পর্কের সূত্র তো সঙ্গীত। সেখানে একসঙ্গে একমঞ্চে আসতে এতটা সময় লেগে গেল কেন? লোপামুদ্রা: ২৯ বছরের সম্পর্ক... ২৪ বছরের সংসার। প্রশ্নটা আপনি ওঁকে করুন। আমি অনেকবার বলেছি। জয়: আমি আর লোপা তো শুরুর দিকে একসঙ্গেই স্টেজ শেয়ার করতাম। সেই নয়ের দশকের শেষ থেকে। বলতে গেলে আমার প্রথম গানের সুর দেওয়া লোপার জন্যই। কিন্তু এটার যে অন্য ভ্যালু আছে, সেটা বুঝিনি। কমফর্ট জোন থাকলে বোঝার সমস্যা হয়। প্রেমের সময় একরকম, বিয়ের পর বিষয়টা আরও অন্যরকম হয়ে যায়। আমরা খুব সরল মনে গান করেছি। অ্যালবামের ট্রেন্ড আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ায় একসঙ্গে কাজ করাটাও কমে গেল। তবে আমি ওর সঙ্গে বাজানোটা ছেড়ে দেওয়ার পরে, ও ভীষণ আপসেট থাকত। বাড়িতে আমার উপর চিৎকারও করত। কিন্তু কী করা যাবে, ও একজন সঙ্গীত শিল্পী, আমি সুরকার। একসঙ্গে কাজ করা হয়নি।
লোপামুদ্রা: এই না বোঝাটাই তো সমস্যার। জয় নিজের কাজ করবে, সুরকার হিসেবে নিজের জায়গা করে নেবে, এটাই তো চেয়েছিলাম আমি। কিন্তু আদতে দেখা গেল, ও ব্যস্ত হয়ে গেল। নিজের সুরের কাজ নিয়ে থাকল, ফুটবল, ঘোরা নিয়ে থাকল। আর আমার কাজ হয়ে দাঁড়াল, হাঁ করে টিভিতে ফুটবল দেখা। আর গোল হলে গো-ও-ওও-ল বলে চিৎকার করা।
Cette histoire est tirée de l'édition 27 May, 2025 de ANANDALOK.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
