Essayer OR - Gratuit
প্রেমিকপ্রবর রাজ কপূর
ANANDALOK
|12 Dec, 2024
তিনি নাকি প্রেমে পড়তে ভালবাসতেন। একবার নয়, একাধিকবার। এক নারীর সঙ্গে নয়, • একাধিক নারীর সঙ্গে। তবে প্রত্যেকটা সম্পর্ক নিয়েই নাকি যথেষ্ট আবেগপ্রবণ ছিলেন। লিখছেন আসিফ সালাম
বলিউডের নায়ক মানেই তাঁর একটা আলাদা ক্যারিশমা থাকবে, একটা এক্স-ফ্যাক্টর থাকবে। সঙ্গে নারী যোগ এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকলে তো কথাই নেই। রাজ কপূর কিন্তু এই ক্যাটিগরিতে একেবারেই ফিট ইন করতেন। নার্গিস বা স্ত্রী কৃষ্ণা বাদেও, একাধিক নারীর সঙ্গে তাঁর নাম জড়ায়।
নার্গিস: প্রথম দেখাতেই প্রেম পর্দার প্রেম কখন যে বাস্তবের সঙ্গে মিলে গেল, বোধহয় বুঝতেই পারেননি রাজ কপূর ও নার্গিস। পর্দায় যাঁরা বৃষ্টিতে ভিজে একে অপরকে বলেছিলেন, ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া হ্যায়...', তাঁদের বাস্তব জীবনের সম্পর্কও ছিল যথেষ্ট চর্চায়। বিবাহিত রাজ উপেক্ষা করতে পারেননি নার্গিসের আকর্ষণ। ‘রাজ কপূর: দ্য ওয়ান অ্যান্ড ওনলি শোম্যান' বইতে (লেখক রাজের মেয়ে ঋতু নন্দা) রাজ কপূর স্মৃতিচারণ করেন নার্গিসের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের। রাজের বয়স তখন ২২, আর নার্গিসের ১৬। মেরিন ড্রাইভে নার্গিসের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজান রাজ। নার্গিসের মা জদ্দনবাঈয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু দরজা খোলেন নার্গিস স্বয়ং। “ওকে যেন পরী মনে হচ্ছিল আমার,” পরে বলেন রাজ। প্রথম দেখাতেই এক প্রকার প্রেমে পড়ে যান রাজ। পরে এই প্রথম সাক্ষাতের ঘটনা তিনি 'ববি'তে রিক্রিয়েট করেন। ঠিক একই ভাবে 'ববি'র ঋষি কপুরের সামনে দরজা খুলে ধরা দিয়েছিলেন তরুণী ডিম্পল। তবে প্রেম হয় অনেক পরে। 'শ্রী ৪২০'-এর সেটে একে অপরকে মন দেন তাঁরা। এরপরে সাত বছরের প্রেম। রাজ পরে একাধিকবার জানিয়েছিলেন, অন্য কারওর চেয়ে নার্গিস তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন। শোনা যায়, উনি নার্গিসকে বলেন, কৃষ্ণা যেমন তাঁর স্ত্রী ও তাঁর সন্তানের মা। তেমনই নার্গিস যেন ছিলেন তাঁর সিনেমার, সৃজনশীল সত্তার মা। ঘনিষ্ঠ এক বন্ধুকে রাজ জানান, ‘নার্গিসের মতো আর কেউ নেই।' তবে অন স্ক্রিন ও অফ স্ক্রিন হিট জুটির প্রেম অপূর্ণ থেকে গেল।
Cette histoire est tirée de l'édition 12 Dec, 2024 de ANANDALOK.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

