Facebook Pixel প্রকৃতিপ্রেমীর স্বর্গ ফ্রেজার আইল্যান্ড | Sukhi Grihakon – womens-interest – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

প্রকৃতিপ্রেমীর স্বর্গ ফ্রেজার আইল্যান্ড

Sukhi Grihakon

|

February 2025

নীল জল, সাদা বালি আর নৈঃশব্দ্য। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার দ্বীপ ফ্রেজার আইল্যান্ড যেন স্বপ্নপুরী। বর্ণনায় স্বাতী দে৷

- স্বাতী দে৷

প্রকৃতিপ্রেমীর স্বর্গ ফ্রেজার আইল্যান্ড

বেড়াতে যাব আর সেখানে শপিং মল থাকবে না, এই ব্যাপারটা ঠিক মেনে বে নিতে পারছিলাম না। অথচ এরকমই একটি হলিডে ডেস্টিনেশন অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত ফ্রেজার আইল্যান্ড। পৃথিবীর সর্ববৃহৎ বালির দ্বীপ। এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় গাছপালা আর জীবজন্তু পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এর অ্যাবোরিজিনাল নাম 'গারি’ (K’gari), যার অর্থ স্বর্গ। দৈর্ঘ্যে ১২০ কিলোমিটার, আর প্রস্থে ২৩ কিলোমিটার বিস্তৃত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে থাকা এই দ্বীপের নামকরণ যথার্থই উপযোগী। এই স্বর্গের টানেই ব্যাগ গুছিয়ে সপরিবার তৈরি হলাম গ্রীষ্মের ছুটি এখানে কাটাব বলে।

ফ্রেজার আইল্যান্ডের চারপাশের ভূখণ্ডটি মূলত নিচু, পাথুরে এবং পাহাড়ি ছিল। লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপে গঠিত হয়েছিল এই দ্বীপ। পাথুরে জমির উপর বালি জমে এই দ্বীপ তৈরি হয়েছে। পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে এখানে অস্ট্রেলিয়ার বুচুল্লা আদিবাসী গোষ্ঠীর লোকরা বসবাস করে আসছে। অ্যাবোরিজিনাল ভাষায় ‘বুচুল্লা’ শব্দের অর্থ হল 'সমুদ্রের মানুষ'। আদিবাসীরাই এই দ্বীপের নাম রেখেছিল গারি।

১৮৩৬ সালে ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া আসার পথে এক জাহাজডুবির শিকার হন ক্যাপ্টেন জেমস ফ্রেজার এবং তাঁর পরিবার। জেমস ফ্রেজারের স্ত্রী এলিজা ফ্রেজার সেই সময় গর্ভবতী ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাচ্চা ঠিক সময়ে জন্মগ্রহণ করলেও শেষ পর্যন্ত মারা যায়। তারপর জেমস ফ্রেজার অন্য নাবিকদের সঙ্গে এই আইল্যান্ডে এসে পৌঁছন। কিন্তু কিছুদিনের মধ্যেই জেমস ফ্রেজারও মারা যান। এলিজা ফ্রেজার প্রায় ছয় সপ্তাহ এখানে আদিবাসীদের সঙ্গে কাটিয়েছিলেন। শেষ পর্যন্ত এক ব্রিটিশ জাহাজ তাঁকে উদ্ধার করে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যায়। এলিজা ফ্রেজারের মতে, আদিবাসীরা জেমস ফ্রেজারকে বর্শা ছুড়ে হত্যা করেছিল। কিন্তু অন্য এক নাবিকের মতে, ফ্রেজারের মৃত্যু আদিবাসীদের হাতে নয়, প্রাকৃতিক কারণে ঘটে। আজ পর্যন্ত এর সত্যতা জানা যায়নি, এই রহস্য সত্ত্বেও, আদিবাসীরা ক্যাপ্টেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বীপটির নতুন নাম দেয় ফ্রেজার আইল্যান্ড।

WEITERE GESCHICHTEN VON Sukhi Grihakon

Sukhi Grihakon

Sukhi Grihakon

গৃহসজ্জা

শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

বেটার হাফ

অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’

টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।

time to read

6 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

‘যা বলতে চাই

কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

ভাগ্যের পরিহাস

ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

ছোটবকুলপুরের যাত্রী

শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?

time to read

14 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

ভাষা:

1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।

time to read

8 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

অচেনা সমীকরণ

এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।

time to read

14 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

নিঃশব্দে

১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।

time to read

8 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

ইচ্ছাপত্ৰ

শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।

time to read

16 mins

December 2025

Listen

Translate

Share

-
+

Change font size