Versuchen GOLD - Frei
প্রধান সম্পাদকের কথা | ফিরে দেখায় দরকার ঠিক দিক, ঠিক সময়
Bhraman
|June 2024
পুরস্কৃত আলোকচিত্রী কমল দাশ যদি কোনও দূর জল-জঙ্গলে ছবির সন্ধানে চলে না যায়, তাহলে ওকেও সঙ্গে নেব ভেবেছি।
-
পৃথিবীতে এমন জায়গা অনেক আছে যেখানকার সৌন্দর্য প্রায় পৌরাণিক সত্যের মতো চিরায়ু। তেমন জায়গায় মুগ্ধ হওয়ার স্মৃতিতে বারবার যাওয়া দোষের নয়, বরং আরও নতুন নতুন দৃষ্টি লাভ হবে, কিন্তু সেখানে দ্বিতীয় বার যাবার আগে কয়েকটি জিনিস জানা দরকার। যেমন, সেই সুদূরের অধিষ্ঠানে কোন সময় যাওয়া সবচেয়ে ভালো। তখন সেখানকার আবহাওয়া কেমন। ফুলফল, পাখপাখালি, মেলাউৎসব থাকে কিনা ইত্যাদি।
প্রায় তিন দশক পর এবার এই মে মাসে দ্বিতীয় বার রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে গিয়ে মন ভেঙে গেল। প্রথমবার এসেছিলাম অক্টোবরে। ছিলাম দক্ষিণ রাঙ্গামাটির কাপ্তাই লেকের ধারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা দ্বিতল মোটেলে। সেখান থেকেই কাপ্তাই হ্রদের সঙ্গে আমার প্রথম দেখা। দেখেওছিলাম দিনের নানা সময়ে। ভোরের প্রথম আলোয়, সন্ধ্যার কোমল ছায়ায়, একটু রাত বাড়তেই দ্বাদশীর জ্যোৎস্নায়। সকালে ছোট বোটে চড়ে হ্রদ পরিক্রমার আনন্দও কিছু কম নয়। মধ্যাহ্নে সদ্য ধরা কাপ্তাই লেকের কাচকি, বাচা, চাপিলা মাছের ঝোল বা ভাজা সহযোগে সযত্ন আহারও ছিল তৃপ্তিদায়ক। এবছর গেলাম উত্তর রাঙ্গামাটির কাপ্তাই লেকে। কোথায় লেক? এ তো ‘মরা নদীর সোঁতা'। এদিকে দিনে-রাতে প্রায় মরুভূমির মতো গরম। অনেকটা জায়গা জুড়ে ইকো রিসর্টের একটা ঘরে দু-দুটো ফ্যান চালিয়েও ঘুমনো গেল না। এদিকে নতুন মশারির গায়ে কয়েকশো পোকার ভিড়। ফ্যানের হাওয়ায় মশারি আমার হাত-পা-গায়ে ঠেকেই থাকে। আমাজনের জঙ্গলে নিগ্রো নদীর ধারে কাঠের তৈরি হোটেলের ঘরে ও বারান্দায় হাজার হাজার চেনা-অচেনা কীটপতঙ্গের ভিড়ে রাত কাটানোর অভিজ্ঞতা আমার আছে। কিন্তু এখানকার এই পোকার কামড়ে শরীর জ্বালা করে।
Diese Geschichte stammt aus der June 2024-Ausgabe von Bhraman.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Bhraman
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size
