Facebook Pixel ১টা সিগারেটে শেষ এগারো মিনিট! | Sarir O Sasthya – health – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

১টা সিগারেটে শেষ এগারো মিনিট!

Sarir O Sasthya

|

January 2023

তামাক যাঁরা ব্যবহার করেন, তাঁদের অর্ধেকই তামাক সেবনের জন্য মারা যান।

১টা সিগারেটে শেষ এগারো মিনিট!

কা উকে যদি প্রশ্ন করা হয় যে, আচ্ছা এমন এক বিশেষ ধরনের ইন্ডাস্ট্রির নাম বলুন তো, প্রতি বছরে যার জন্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ৮০ লক্ষেরও বেশি মানুষের প্রাণ যাচ্ছে। ধরিত্রীর বুক থেকে চিরতরে বিদায় নিতে হচ্ছে ৬০ কোটি গাছকে। মানুষ খাবার ফলাতে পারছে না বলে ২ লক্ষ হেক্টরেরও বেশি জমি নষ্ট হচ্ছে। ২২ বিলিয়ন টন জল নষ্ট হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি রুখতে সমগ্র বিশ্ব যেখানে চিন্তিত, সেখানে এই ইন্ডাস্ট্রি বছরে বায়ুমণ্ডলে উগরে দিচ্ছে উষ্ণায়নের অন্যতম কালপ্রিট গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ ৮৪ টন। কী ভয়ঙ্কর ব্যাপার! চিন্তায় পড়ে গেলেন তো?

আচ্ছা, একটু অন্যভাবে দেখা যাক। ওই ইন্ডাস্ট্রি থেকে প্রস্তুত সামগ্রীর উচ্ছিষ্ট থেকে জন্ম নেওয়া রাসায়নিক পৃথিবীকে কলুষিত করছে, যার সংখ্যা সাত হাজারের উপর। কেবল তাই নয়, ছড়িয়ে থাকা উচ্ছিষ্টগুলি সমুদ্র এবং নদীতে জমে গিয়ে পরিবেশকে দূষণে ভরিয়ে তুলছে। এবারে কি একটু আন্দাজ করা যাচ্ছে? আমাদের আলোচ্য বিষয় হল, তামাকশিল্প বা টোবাকো ইন্ডাস্ট্রি। ২০২২ সালের ৩১ মে-র একটি বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে— ‘টোবাকো: পয়জনিং আওয়ার প্ল্যানেট।' ধূমপান ও তামাক সেবন প্রতিরোধযোগ্য মৃত্যুর

অন্যতম প্রধান কারণ। এছাড়া পরিবেশের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব আরও ব্যাপক এবং সুদূরপ্রসারী। সারা বিশ্বে প্রতি বছর ৪.৫ ট্রিলিয়ন সিগারেটের বাট বা ফিল্টার যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থাকে। ফেলে দেওয়া হয় যেখানে সেখানে। ওই সিগারেটের শেষাংশ যার কিছুটা অংশ তামাক এবং বাকিটা সিঙ্গল ইউজড প্লাস্টিক বা মাইক্রো প্লাস্টিক, যা অবিয়োজন যোগ্য।

অদহনীয় তামাক বেশ কিছুদিন জলের সংস্পর্শে থেকে বিষ রাসায়নিক নির্গত করে। যেগুলি জলের মধ্যে থেকে কেবলমাত্র জল নয়, দূষিত করে তোলে সমগ্র বাস্তুতন্ত্রকে। শুধু তাই নয়, ফেলে দেওয়া সিগারেটের ফিল্টার বা গোড়া যা খয়েরি-হলুদ হয়ে গিয়েছে, উদ্ভিদের বৃদ্ধিতে বাধার কারণ হতে পারে। এমনটাই বলছে একটি গবেষণার ফল।

WEITERE GESCHICHTEN VON Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Translate

Share

-
+

Change font size