Versuchen GOLD - Frei
আবহমান
Desh
|November 17, 2026
সময় বদলে যায়, মানুষ বদলায়—তবু কিছু মুখ, কিছু হাঁটা, কিছু স্মৃতি অদ্ভুতভাবে একই থেকে যায়। অদিতিদির ধীর পায়ের সঙ্গে সঙ্গে ফিরে আসে শিকড়, শৈশব আর হারিয়ে যাওয়া জীবনের নিশ্চিন্ত মুহূর্তগুলো
আজ থেকে আঠারো বছর আগে অদিতিদিকে যে ভাবে ধীর-পায়ে বড় রাস্তা ধরে হেঁটে যেতে দেখতাম, আজ তেমনই দেখলাম। ঠিক তেমন, কোনও পরিবর্তন যেন হয়নি এত দিনেও। সেই একই রকম শাড়ি পরার ধরন, কাঁধে চামড়ার ব্যাগ, মাথায় উঁচু করে বাঁধা খোঁপা, চোখে গাঢ় কাজল, হাতে সরু ব্রোঞ্জের চুড়ি। একই রকম হেঁটে গেল সামনে দিয়ে—মোটরসাইকেল, রিকশা, অটো, গাড়ি আর লোকজনের ব্যস্ততার অন্য পারে, রাস্তার ধার দিয়ে। এই আঠারো বছরে গোটা পৃথিবী তো বদলে গেছে কত, বদলে গেছে দেশ, মানুষ, জীবনধারণ, রুচি, বোধ, বদলে গেছে কত ভাল লাগা আর ভালবাসাও। এই এতগুলো বছরে তো বদলেছি আমরাও, আমাদের ঠিকানা, কলকাতা থেকে আধ ঘণ্টার ট্রেনের দূরত্বের আমার এই ছোট্ট শহর। কিন্তু অদিতিদি! সে যে এখনও আগের মতোই। হ্যাঁ, ভাল করে দেখলে হয়তো দেখতাম চুলে সাদা কালো কয়েকটা রেখার পরিবর্তন ঘটেছে, হয়তো সেই তখনকার কাঁধব্যাগটা আর নেই, বা এই যে শাড়িটা পরে এইমাত্র গেল এখান দিয়ে, সেটার রং বা ডিজ়াইন খানিক আলাদাই। কিংবা পিঠটা হয়তো একটু কুঁজো, হয়তো হাঁটুতে কিছু ব্যথা, তাই ডান পা-টা টেনে চলছে অল্প। তা সে খাঁটি নজরে না দেখলে বুঝবে কে! আসল কথা হল, অদিতিদি হেঁটে যায়, আজও। আগে ওকে দেখতাম এই পারে, রতনকাকার চপের দোকানের বেঞ্চে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে, দু'-চারটে সাইকেল আর কিছু মানুষজনের ফাঁক দিয়ে। আজ দেখলাম নিজের ছেলেকে কোলে নিয়ে, রতনকাকার রেস্তরাঁর ওয়েটিং লাউঞ্জ-এর নরম গদির চেয়ারে বসে ওর সঙ্গে গল্প করতে-করতে, মোটরসাইকেল, গাড়ি, অটো আর অনেক লোকের ভিড়ের আড়াল থেকে। এই তো যেন সে দিন, আমি হায়ারসেকেন্ডারি পাশ করে ভর্তি হলাম আশুতোষ কলেজে। সেই হাজরা। এখান থেকে কলেজে ডেলি-প্যাসেঞ্জারি সম্ভব হল না, বাবার অফিসও কলকাতায়। স্বাভাবিক ভাবেই আমরা চলে এলাম টালিগঞ্জ, আমাদের নতুন কেনা ফ্ল্যাটে।
Diese Geschichte stammt aus der November 17, 2026-Ausgabe von Desh.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
