Versuchen GOLD - Frei
জীবনের আশ্চর্য ছবি
Desh
|2 July, 2025
প্রদর্শনীতে শিল্পী হোর-এর সোমনাথ ভুবন গড়ে উঠেছে তাঁর চারপাশের আটপৌরে জীবনকে ঘিরে।
“দেবভাষা বই ও শিল্পের আবাস'-এ সম্প্রতি সোমনাথ হোরের ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হল। এবারের ছবি প্রধানত অঙ্কননির্ভর—তুলি ও কলমের কাজ। ছবির পরিমাণ স্বল্প, সব মিলিয়ে পঁচিশটির মতো। তবে সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে প্রদর্শনীর ভাবনা ও বিন্যাস যথেষ্ট অভিনিবেশ দাবি করে। প্রথিতযশা শিল্পীর জন্মদিনের আবহে গড়ে উঠেছে এই বিশেষ প্রদর্শনী। ছবির সময়পট এখানে ষাটের দশকের শুরু থেকে আটের দশকের শেষ ভাগ পর্যন্ত। প্রায় সবগুলিই তারিখ চিহ্নিত, তবে কয়েকটি ছবিতে শিল্পী প্রদত্ত সময়কাল না থাকলেও ছবির চরিত্রগত বিচারে অনুমান করে নেওয়া খুব কঠিন নয়। প্রশ্ন উঠতে পারে, সোমনাথ হোরের মতো এমন এক বিচিত্রগামী শিল্পীর গুটিকয় রেখাঙ্কন বা কালিতুলির কাজ তাঁকে জানতে কতখানি সাহায্য করে? ভেবে দেখলে, ১৯৬০ থেকে ১৯৮৯–সময়ের এই বিস্তৃত পরিসরে তাঁর মতো ব্যতিক্রমী স্রষ্টার পটে যেমন রচিত হয়েছে অজস্র ছবি, তেমনই একাধিক ভাস্কর্য। সেই প্রধান কাজের আড়ালে প্রবাহিত হয়েছে কালিতুলি বা কালিকলমের রেখায় এমন অনায়াস ছবির সারি। আপনমনে শিল্পী যেন তাঁর চারপাশের সহজ জীবনের দিকে চেয়ে আছেন। নগর ছাড়িয়ে আদিবাসী পল্লীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তাঁর দৃষ্টি। চিত্রপটের কোথাও বিশ্রামরত ছাগল আলস্যের ভারে শুয়ে আছে, সেখানেই হয়তো ঠোঁট বেঁকিয়ে বসে আছে কালো কাক, আবার তার পাশেই নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছে কুকুরশাবক। এ কেবল নিবিড় আগ্রহ নিয়ে চেয়ে দেখা। শিল্পীর এই দেখা কেবল দৃষ্টির অধিকারে দেখা নয়, চোখের সীমা পেরিয়ে সে আঘাত করে অন্তরের গভীর নিরীক্ষণে। তাই প্রদর্শনীতে রাখা ছোট আকারের স্কেচ ও স্টাডির সিরিজেও শিল্পীর সত্তাকে সহজে চিনে নেওয়া যায়। ছোট আকারের ছবিতেও যে বৃহদত্ত গুণ বা মনুমেন্টালিটি আছে, তা অবাক করে বইকি। অনায়াসে আঁকা দ্রুত আঁচড়ের ছবিগুলো শিল্পীর অন্দর মহলের দরজা খুলে দিয়ে যায়। রেখায় আকারের মাধুর্যে কী এক নিবিড় প্রশান্তি বিরাজ করে। অধিকাংশ ছবিতে মোটা তুলির ক্ষিপ্র আঁচড়ে গড়ে উঠেছে মূল কাঠামোর জ্যামিতি—তার পর প্রতিমা নির্মাণের মতো সেই খড়ের কাঠামো ছাপিয়ে কলমের ক্ষিপ্র রেখা আকারকে চূড়ান্ত রূপ দিয়েছে। রেখা কখনও ধাতব তারের তীক্ষ্ণতায় আকারকে সীমায়িত করেছে, কখনও কালিতুলির ভেজা আঁচড় অবলীলায় ছড়িয়ে পড়েছে কাগজের পাতায়। অবনীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, তুলির ‘টান' তখন সহজেই ‘টোন’ হয়ে উঠেছে। ভিজে তুলির সেই সিক্ত রেখা আ
Diese Geschichte stammt aus der 2 July, 2025-Ausgabe von Desh.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
