Versuchen GOLD - Frei
নিষ্ফল পরীক্ষা
Desh
|June 02, 2025
অদ্ভুত হলেও সত্যি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় অযোগ্যদের পুনর্বাসনের কথা ফিরে আসছে বারবার।
ইংরেজিতে ‘ফেয়ার' বলে একটা শব্দ আছে, যাকে বাংলা অনুবাদে ‘ন্যায্য’ বলা যেতে পারে। গভীর ভাবে ভাবলে কোনও পরীক্ষাই ন্যায্য নয়। কারণ এ-জগতে যারা এক সঙ্গে একই ক্ষেত্রে এসে পরীক্ষা দিতে বসছে, সে-ক্ষেত্রেও একটু আগেই তারা কী কী সুযোগ সুবিধে পেয়েছে, সেই তুলনা করতে হবে। এর মধ্যে আছে কে কত দূর থেকে পরীক্ষা দিতে আসছে—ভিড় বাসে নাকি নিজস্ব গাড়িতে। দীর্ঘমেয়াদি আলোচনায় প্রশ্ন উঠবে কে কত বেশি অর্থব্যয় করে কী ভাবে প্রশিক্ষণ পেয়েছে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ভিন্নতা মেনে নিয়েও একশো মিটার দৌড়ের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি বোঝা অনেক সহজ। কে কোন স্থানে থেকে ফিতে ছুঁলেন তা প্রযুক্তির মাধ্যমে পরিষ্কার দেখা যায়। তার পর সেই প্রতিযোগীরা নিষিদ্ধ কিছু শক্তিবর্ধক গলাধঃকরণ করে এসেছেন কি না, তা রক্ত বা মূত্র পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নেওয়া গেলে সমস্যা অনেকটাই মেটে। রাশিয়ার বিরুদ্ধে অবশ্য সেই পরীক্ষা নিয়েও প্রশ্ন উঠেছিল এর মধ্যে। অর্থাৎ যে কোনও পরীক্ষায় ন্যায্যতা নিশ্চিত করা সহজ নয়। সেখানে অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতা থাকবেই। গণতান্ত্রিক দেশে নির্বাচনও একটা পরীক্ষা বিশেষ। ক্ষমতায় থাকা শক্তিশালী দল যদি অর্থ বা পেশির জোরে বুথ দখল করে, তখন সেই পরীক্ষাকে ন্যায্য বলা যাবে না। আমাদের রাজ্যেই একাধিক নির্বাচনে এই বিষয় দেখা গেছে। এবার প্রশ্ন হল, পরীক্ষা যদি ন্যায্য ভাবে না-নেওয়া যায়, তখন শাস্তি কে পাবে, এবং সেই পরীক্ষার ফলের নিরিখে যদি কেউ প্রায় এক দশক আগে চাকরি পেয়ে থাকে, সে ক্ষেত্রে ঘটমান বর্তমান কী ভাবে তা সামলাবে? দেশের আইনি ব্যবস্থা যদি দেখে সেই পরীক্ষায় একাধিক গোলমাল হয়েছিল (এ পর্যন্ত নাকি সতেরো রকম দুর্নীতির খবর পাওয়া গেছে শিক্ষক নিয়োগে), সে-ক্ষেত্রে শেষ পর্যন্ত কোনও একটা সিদ্ধান্তে আসতেই হবে। আপাতত দেশের উচ্চতর এবং উচ্চতম আদালতের রায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন ব্যাখ্যা এবং ক, খ, গ, ঘ, ঙ এই সমস্ত অক্ষরের পর ২৭ মে সাংবাদিক সম্মেলনে নিদান মিলল যে, আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে যোগ্য প্রার্থীদের, সঙ্গে আইনি লড়াইও চলবে, যাকে বলে সুপ্রিম কোর্টে ‘রিভিউ পিটিশন'। অর্থাৎ বিকল্প কমে এখন এক আর দুই। তবে শাসকের এই গোলপোস্ট সরানো সিদ্ধান্ত সব সময় শুকনো ‘হ্যাঁ' কিংবা 'না'-এ সীমাবদ্ধ নয় –এর প্রভাব পড়ে বহু মানুষের চোখের জলে ভেজা গোটা সমাজে। শহুরে রেলপথের আলগা আচ্ছাদনে বসে থাক
Diese Geschichte stammt aus der June 02, 2025-Ausgabe von Desh.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
