Facebook Pixel আবেগ, রহস্য ও স্মৃতিমেদুরতা | Desh – culture – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

আবেগ, রহস্য ও স্মৃতিমেদুরতা

Desh

|

June 02, 2025

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্রের আলোচনা।

- অংশুমিত্রা দত্ত

আবেগ, রহস্য ও স্মৃতিমেদুরতা

আমার বস সমাজ, সমাজের মানুষ এবং সামাজিক সমস্যা তাঁদের ছবিতে বার বার ফিরে আসে। কখনও সংশোধনাগারের সদস্যদের পুনর্বাসন দেওয়ার কথা বলে। কখনও প্রবীণ দাম্পত্য অভ্যাস ছাপিয়ে নতুন প্রেম খুঁজে পায়। সন্তানরা নতুন চোখে দেখতে শুরু করে পিতামাতাকে। শিবপ্রসাদ-নন্দিতার সিনেমা তাই কোথাও গিয়ে বিনোদনের ঊর্ধ্বে উঠে সমাজে ছাপ ও প্রভাব রাখে। চিন্তার খোরাক জোগায়। আমার বস কোনও ব্যতিক্রমী ছবি নয়। কর্পোরেট জগতের চাপ, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ, মানসিক স্বাস্থ্য... এ সব নিয়ে তোলপাড় এখন দেশ। মুনাফা এবং কর্মসংস্কৃতির হাওয়ায় হারিয়ে যেতে বসা মানবিকতাকেই যেন সিনেমার মাধ্যমে নতুন করে পড়ার চেষ্টা করলেন এই পরিচালক জুটি। এই পড়ার মধ্যে একটা অভিনবত্ব আছে, সন্দেহ নেই। কারণ, এই ছবির মাধ্যমে যে-বার্তা পরিচালকদ্বয় দিতে চেয়েছেন, তা নতুনত্বের দাবি রাখে। কিন্তু সেটিকে দর্শকমনে সঞ্চারিত করার জন্য যে-আখ্যানশৈলী, তা বলার মধ্যে কোনও চমক নেই। নন্দিতা এবং শিবপ্রসাদ সহজ সরল ভাবে গল্প বলতে ভালবাসেন। ছবিকে অহেতুক চমকপ্রদ করার অতিচালাকি তাঁদের মধ্যে থাকে না। আমার বস-এও নেই। তা সত্ত্বেও ছবিটি যেন বাস্তবতার মাটি থেকে দূরে অবস্থান করেছে। মনে হয়েছে, রান্নার সমস্ত মশলা থাকা সত্ত্বেও, রাঁধুনির মুনশিয়ানার অভাবে স্বাদ সে-ভাবে খোলেনি। ছবির বার্তাটি খুবই শক্তিশালী। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রাখার যে-পন্থা শিবু-নন্দিতা দিয়েছেন, তা কর্পোরেট জগতে বদল আনতে পারে ঠিকই, কিন্তু তাকে প্রমাণ করার জন্য যে প্রেক্ষিত এবং ঘটনাপ্রবাহ বাছা হয়েছে, তা কোনও ভাবেই হৃদয়ে রেশ ফেলে না। অনিমেষ (শিবপ্রসাদ) একটি প্রকাশনা সংস্থার কর্তা। তাঁকে খুবই খারাপ ‘বস’ বলতে হয়। তাঁর দাপটে এবং খারাপ ব্যবহারে অফিসের সকল কর্মীদের প্রাণ ওষ্ঠাগত। বাড়িতে তাঁর মা শুভ্রা (রাখী) একা থাকেন। সেখানে কিন্তু অনিমেষ তাঁর মায়ের ছোট্ট ছেলেটি। শুভ্রা কিছুদিন পরে ছেলের অফিসে আসেন। সব দেখেশুনে সেখানকার পরিবেশের উন্নতি ঘটাতে ও কর্মীদের ভাল থাকার জন্য নিদান দেন। কী সেই নিদান? সেখানকার কর্মীদের বৃদ্ধ, অসুস্থ বাবা-মায়েদের জন্য একটি ডে কেয়ার খোলার আইডিয়া দেন তিনি। কী ভাবে সেটি ব্যবসার একটি দিক খুলে দেয়, তাই নিয়েই এই সিনেমা। তবে যে-কথা আগেও বললাম, এই ছোট্ট বার্তাটিকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি আখ্যানটি প্রাণ পায়নি স্রেফ চিত্রনাট্য এবং সম্পাদনার কারণে। কিছ

WEITERE GESCHICHTEN VON Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size