Versuchen GOLD - Frei
এক প্রতিবাদী-স্বপ্নের মাস্তুল
Desh
|April 02, 2025
বাংলায় একবিংশ শতকের প্রথম দশকেও ছিল নানা অস্থিরতা। বাম শাসনের শেষ পর্ব এবং দরজায় অপেক্ষমাণ অধীর বিরোধীরা। রাজনৈতিক দ্বন্দ্ব ও অভিযোগের উত্তর-প্রত্যুত্তরে বাতাস ভারী। রাজনীতির দুর্বৃত্তায়ন আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে, দরিদ্র শ্রমজীবী মানুষের জন্য।
প্রবাসী পত্রিকায় ১৯২৪-এ প্রথম প্রকাশিত হলেও, রক্তকরবী নাটক গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯২৬-এ। সেই হিসেবে একটি নাটক শতবর্ষে পা দেওয়ার ঘটনা তাৎপর্যময়, বিশেষ করে রবীন্দ্রজন্মের ১৬৪তম বার্ষিকীতে। কবির সব সাহিত্যকর্মের শতবর্ষ এভাবে উদ্যাপিত হয় কিনা জানা নেই। কিন্তু রক্তকরবী একাধারে একটি নাটক যা দৃশ্য তথা শ্রাব্য মাধ্যমেও অভিনীত হয়ে চলেছে, এবং সমান্তরাল ভাবে একটি কালজয়ী সাহিত্যকর্ম। সব নাটক উৎকৃষ্ট সাহিত্য হয় না। রক্তকরবী একই সঙ্গে উৎকৃষ্ট সাহিত্য এবং একটি জীবন্ত নাটক। তার পাঠ ও অভিনয়ের কাছে আমরা বারবার ফিরে আসি, নানা ঘটনার বাঁকে কারণ, রক্তকরবী-কে আমরা বন্ধনমুক্তির, জড়ের বিরুদ্ধে প্রাণের আন্দোলনের প্রতীক বলে মনে করি। এই মনে করা, সময়ের জঙ্গমতার স্রোতে আমাদের রক্তকরবী-র পুনরাবিষ্কার কি এক হিসেবে কবির অভিপ্রায়ের বিরুদ্ধে? আমরা জানি, ১৯২৪ ও তার পর এক বছর ধরে কবি নিজে নাটকটির পরিমার্জনা করেছিলেন, তার ফলে রক্তকরবী-র দশটি খসড়া। রক্তকরবী-র প্রথম খসড়া তৈরির কাজ কবি আরম্ভ করেছিলেন ১৯২৩-এ। এপ্রিলে কবি শিলং যান। রক্তকরবী-র কাজ আরম্ভ করার কথা নানা চিঠিপত্রে আছে। মে মাসের প্রথমে অমিয় চক্রবর্তীকে লেখা একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন যে, একটা ‘নাটক গোছের কিছু লেখার কথা ভাবছি। জুলাই মাসের শুরুর দিকে জানা যাচ্ছে, একটা নাটক হয়েছে, লিখেছি, সেটা পড়া হল। বিশ্বভারতী প্রকাশনা থেকে প্রণয়কুমার কুণ্ডুর সম্পাদনায় ১৯৯৮ সালে রক্তকরবী-র একটি পাণ্ডুলিপি সম্বলিত সংস্করণ বেরিয়েছিল। তাতে রক্তকরবী-র সবক'টি খসড়া পাঠ (চতুর্থটি বাদে) পাওয়া যায়। সেই দশটি খসড়ার পাঠভেদগুলি দেখলে বোঝা যায়, কবি শিলঙে যে-প্রথম ও দ্বিতীয় খসড়া তৈরি করেছিলেন, পরের প্রায় এক বছর ধরে সে দু'টির প্রচুর ঘষামাজা করেছেন। বারবার বদলেছেন, গান যুক্ত করেছেন, গান বাদ দিয়েছেন, সংলাপ পাল্টে ফেলেছেন। আর কোনও নাটক এত পরিমার্জন করেননি কবি। এমনকি পত্রিকায় প্রকাশের আগেও তাঁর মনে দ্বিধাদ্বন্দ্ব, সম্পাদককে বলছেন ছাপা পিছিয়ে দিতে, বলছেন একবার অভিনয় হোক। মনে হয়, নাটকটির কোনও অভীষ্ট রূপের দিকে যেতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং যতক্ষণ না নিজের গন্তব্যে পৌঁছোচ্ছেন, তাঁর মনে অনিশ্চয়তা ছিল।
Diese Geschichte stammt aus der April 02, 2025-Ausgabe von Desh.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

