Versuchen GOLD - Frei
কুম্ভের ক্যানভাসে সমগ্র দেশ দর্শন
Desh
|February 02, 2025
শুধু পুণ্যসঞ্চয় নয়। মানুষের গতিপ্রকৃতি ও অন্তচেতনাকে ছুঁয়ে দেখার উদ্দেশে মানুষ চলে এসেছেন কুম্ভের পথে।
-
কুম্ভমেলাকে ‘Enormous, fantastic and almost incredible spectacle' বলেছিলেন অল্ডাস হাক্সলি, ১৯২৬ সালে। তারও আগে মার্ক টোয়েন যে ভাবে কুম্ভকে বর্ণনা করেছেন, ২০২৫-এর প্রয়াগরাজের হাইটেক কুম্ভও তাতে একেবারেই আটকে যায়, 'It is wonderful that the power of a faith like that, that can make multitudes upon multitudes, of the old and weak and the young and trail enter without hesitation and complaint upon such incredible journeys and endure the resultant miseries without repining. It is done in love or it is done in fear, I do not know which it is. No matter what the motive be, the act born of it is the same, and it is wonderful' ('Following the Equator', 1987)। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা করে বের করেছে যে, কুম্ভমেলাই এখনও পৃথিবীর বৃহত্তম সমাবেশ। সুতরাং ভারতের সামগ্রিকতা, অন্তত প্রত্যেক অঞ্চলের মানুষের মুখের আয়নার প্রতিফলন অন্তত নদীদের পুণ্যসঙ্গমে এসে পড়বে, এমনটা আশা করা বাতুলতা নয়। কুম্ভের ক্যানভাসে সারা দেশকে দেখা যাবে, এমন একটা সর্বজনবিদিত মিথ নিয়ে কুম্ভতে এখন পাড়ি দিচ্ছেন সকলে। প্রযুক্তি ও অর্থের আনুকূল্যে প্রয়াগরাজের এ বছরের এই বিশেষ সমারোহ এক ব্যতিক্রমী ব্যাপ্তি লাভ করেছে। বারো বছরের অন্তরে অনুষ্ঠিত হওয়া এই পূর্ণকুন্তই ধর্মগত ভাবে ১৪৪ বছরের মহাকুম্ভ কি না, সেই বিতর্কে যাওয়ার কোনও মানে হয় না। কারণ, এই মেলার বাহ্যিক ও অভ্যন্তরীণ আবহে ধর্মপালন ও তার প্রদর্শনই শেষ কথা, সেই মেলা যে-কোনও মূহূর্তে, যে-কোনও সময়েই ধার্মিক। তার সঙ্গে বিশেষ কোনও আধ্যাত্মিক যোগ যুক্ত হোক বা না হোক, মেলার ধর্মীয় উচ্ছ্বাস তাতে বিন্দুমাত্র কমে না। শুধু মেলার আকার-আকৃতির পরিবর্তন ঘটে। যেমন, এবারের পূর্ণকুম্ভের বিরাট অঞ্চল জুড়ে তৈরি হয়েছে ৩০টি অস্থায়ী সেতু। আয়তনে এতই বড় যে, মেলার এক প্রান্ত অন্য প্রান্তে যাওয়া দুষ্কর।
Diese Geschichte stammt aus der February 02, 2025-Ausgabe von Desh.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

